বিশ্ব

আফগানিস্তানের দুই প্রদেশে পাকিস্তানের ড্রোন হামলা

শেষ খবর পর্যন্ত নিহত ৭ জন

  • 2:35 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার
আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান।ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। শেষ খবর পর্যন্ত এই হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

রোববার ভোরে পাকতিকা ও নানগারহার প্রদেশের বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয় বলে আফগান সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি আফগানিস্তানের তালেবান সরকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমকে আফগান সূত্র জানায়, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি নানগারহার প্রদেশেও আরেকটি হামলার ঘটনা ঘটেছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সেনাবাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও সহযোগী সংগঠনগুলোর সাতটি গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্পে আঘাত হেনেছে। এছাড়া ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

ইসলামাবাদ দাবি করেছে, রাজধানীর একটি মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি হামলার পেছনে আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতাদের নির্দেশনা ছিল। তাদের কাছে এ বিষয়ে সুস্পষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে বলেও জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ভেতরে একাধিক রক্তক্ষয়ী হামলার পরিপ্রেক্ষিতেই এই সীমান্তপার হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার রাতে খাইবার পাখতুনখোয়ার বান্নু বিভাগে এক আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। এর কিছুক্ষণ পরই আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে পাকিস্তানি বাহিনী।

এর আগে বাজাউর এলাকায় নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী বিস্ফোরণে ১১ সেনা ও এক শিশু নিহত হয়। পাকিস্তানের দাবি, হামলাকারী ছিলেন আফগানিস্তানের এক নাগরিক। তারও আগে ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হন।

দুই প্রতিবেশী দেশের মধ্যে নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা নতুন নয়। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে অবস্থানরত জঙ্গিগোষ্ঠীকে ঘিরে পারস্পরিক অভিযোগ ও পাল্টা অভিযোগ পরিস্থিতিকে অস্থিতিশীল করছে।

এদিকে তালেবান সরকারের নীরবতা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। সীমান্ত অঞ্চলে উত্তেজনা বাড়লে তা আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au