বাংলাদেশ

পদত্যাগ করলেন ঢাবির ভিসি ড. নিয়াজ আহমদ খান

  • 7:34 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান , ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান পদত্যাগ করেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য রোববার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। পদত্যাগপত্র গ্রহণের পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন পরিস্থিতি অনেকটাই কেটে গেছে এবং সার্বিকভাবে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দায়িত্ব পালনের একটি পর্যায়ে এসে তিনি সরে দাঁড়াতে চান বলে জানান।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যেন কোনো শূন্যতা তৈরি না হয় এবং প্রশাসনিক ধারাবাহিকতায় বিঘ্ন না ঘটে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সরকার ও অংশীজনেরা প্রয়োজন মনে করলে স্বল্প সময় দায়িত্বে থাকার বিষয়টিও তিনি বিবেচনা করতে রাজি আছেন বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক সরকার যেন তাদের নীতির আলোকে প্রশাসন পুনর্গঠন করতে পারে, সে সুযোগ করে দিতেই তিনি সরে দাঁড়াতে চান। পাশাপাশি, সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সহযোগিতার জন্য প্রস্তুত থাকার কথাও জানান। তিনি দ্রুত ডেপুটেশন অবসান করে নিজ বিভাগের শিক্ষকতায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানান।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au