বিশ্ব

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

  • 5:23 am - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার
ভূমিকম্প। প্রতীকী ছবি

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ভোরে ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল সাবাহর উপকূলীয় রাজধানী কোটাকিনাবালু শহর থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে, উত্তর-পূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৬১৯ দশমিক ৮ কিলোমিটার, যা তুলনামূলকভাবে গভীর।

স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে কম্পনটি অনুভূত হয়। গভীরতার কারণে ভূমিকম্পের প্রভাব ভূপৃষ্ঠে তুলনামূলকভাবে কম পড়েছে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রাথমিকভাবে জানিয়েছে, হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি গভীরে সংঘটিত হওয়ায় সুনামির আশঙ্কা নেই এবং কোনো সতর্কতা জারি করা হয়নি।

অন্যদিকে মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে, সাবাহর পশ্চিম উপকূলজুড়ে এবং প্রতিবেশী সারাওয়াক রাজ্যের কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এই শাখার আরও খবর

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

জাপানে তীব্র তাপপ্রবাহ, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা, প্রথমবার ঘোষণা ‘চরম তাপদাহ দিবস’

মেলবোর্ন, ২১ জুলাই- জাপানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au