বিশ্ব

যেভাবে মৃত্যু হল মাদকের গডফাদার ‘এল মেনচো’র

  • 3:05 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
মাদকের গডফাদার ‘এল মেনচো’র , ছবি : রযটার্স

মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি- মেক্সিকোর কুখ্যাত মাদক চক্রের প্রধান নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত, সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা অভিযানে নিহত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ভোরে তাপালপা শহরে পরিচালিত সামরিক অভিযানে তিনি গুরুতর আহত হন। পরে হেলিকপ্টারে করে রাজধানী মেক্সিকো শহরে নেওয়ার পথে মৃত্যু হয়। অভিযানে কার্টেলের আরও কয়েকজন সদস্যও নিহত হয়েছেন।

অভিযানের সময় বেশ কয়েকটি সাঁজোয়া যান ও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে, যার মধ্যে রকেট নিক্ষেপকারী অস্ত্রও রয়েছে। এ ঘটনায় তিনজন সেনাসদস্য আহত হয়েছেন এবং তাদের রাজধানীর হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

জালিস্কো অঙ্গরাজ্যভিত্তিক এই মাদক চক্র মেক্সিকো জুড়ে প্রভাব বিস্তার করেছিল। এল মেনচো দীর্ঘদিন ধরে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু ছিলেন।

অভিযানের পর জালিস্কো ও আশেপাশের কয়েকটি এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং রাস্তায় সশস্ত্র ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিভিন্ন অঙ্গরাজ্যে অবস্থানরত নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার ল্যান্ডাউ সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, “এল মেনচোর মৃত্যু মেক্সিকো, যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা ও বিশ্বের জন্য বড় অগ্রগতি।”

উল্লেখ্য, এল মেনচোর গ্রেপ্তারে তথ্য দেয়ার জন্য যুক্তরাষ্ট্র পূর্বে দেড় কোটি মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au