সর্বশেষ

দুই কিংবদন্তির প্রত্যাবর্তন, ৪৭ বছর পর রজনী-কমল

  • 8:55 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- দক্ষিণ ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত এবং কমল হাসান। চার দশকেরও বেশি সময় পর দুই জীবন্ত কিংবদন্তি আবারও একসঙ্গে ফিরছেন বড় পর্দায়। তাদের নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক নেলসন দীলিপ কুমার এবং সুরকার হিসেবে দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।

নেলসনের নতুন এই প্রজেক্টের প্রাথমিক নাম রাখা হয়েছে ‘কেএইচ অ্যান্ড আরকে’। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশ্যে আসা প্রোমো মন জয় করে নিয়েছে দর্শকদের। এরপর থেকেই শুরু হয়েছে ছবির মুক্তির অপেক্ষা।

রসিকতা, খুনসুটি আর স্টাইলের মিশেলে তৈরি প্রোমোতে দেখা যায়-স্টাইলিশ লুকে পাশাপাশি হাঁটছেন রজনীকান্ত ও কমল হাসান। তারা এগিয়ে যান একটি গ্যারেজের দিকে, তারপর একই গাড়িতে বসেন। পেছনের সিটে বসে আছেন পরিচালক নেলসন ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিশঙ্কর। নতুন গানের ঝলক শোনাতে চাইলে কমল হাসান গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে দেন, ওসব পরে শুনব, আগে বলো-এই সিনেমায় নায়ক কে?

দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন রজনীকান্ত ও কমল হাসান। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া আলাউদ্দীনম আথবুথা ভিলাক্কুম ছিল তাদের শেষ সিনেমা, যেখানে দুজনই মুখ্য ভূমিকায় ছিলেন। এরপর কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা গেলেও, সেগুলোতে ছিলেন অতিথি চরিত্রে। সেই হিসাবে প্রায় ৪৭ বছর পর আবার একই সিনেমায় মূল নায়ক হিসেবে ফিরছেন এই দুই মহাতারকা।

জানা গেছে,  ‘কেএইচ অ্যান্ড আরকে’ ছবির আসল নাম নয়, এটি আপাতত প্রোজেক্টের নাম। সময়ের সঙ্গে ছবির চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। এখন সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

প্রযোজনা প্রতিষ্ঠান রেড জায়ান্ট মুভিজ এক বিবৃতিতে জানিয়েছে, রজনীকান্ত ও কমল হাসানকে একত্র করা তাদের দীর্ঘদিনের স্বপ্ন। এটি শুধু একটি সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আবেগঘন এক অধ্যায়। যথেষ্ট দায়িত্ব ও কৃতজ্ঞতা নিয়ে তারা এই যাত্রা শুরু করতে যাচ্ছে।

দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন রজনীকান্ত ও কমল হাসান। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া আলাউদ্দীনম আথবুথা ভিলাক্কুম ছিল তাদের শেষ সিনেমা, যেখানে দুজনই মুখ্য ভূমিকায় ছিলেন। এরপর কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা গেলেও, সেগুলোতে ছিলেন অতিথি চরিত্রে। সেই হিসাবে প্রায় ৪৭ বছর পর আবার একই সিনেমায় মূল নায়ক হিসেবে ফিরছেন এই দুই মহাতারকা।

ঘোষণার পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। কেমন হবে রজনীকান্ত-কমলের রসায়ন? পর্দায় কি দেখা যাবে প্রতিদ্বন্দ্বিতা, নাকি বন্ধুত্বের রঙ? নাকি দুটির মিশেলে জন্ম নেবে এক নতুন ইতিহাস? উত্তর মিলবে সিনেমা মুক্তির দিনেই।

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au