সর্বশেষ

সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের সঙ্গে বুবলীর ইফতার

  • 9:20 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের সঙ্গে ইফতার করলেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্লবীতে ইফতারের পাশাপাশি আনন্দঘন সময় কাটান এই অভিনেত্রী।

এ বিষয়ে শবনম বুবলী বলেন, পবিত্র মাহে রমজানে এই ফুলগুলোর সঙ্গে দেখা হয়, এখানে বয়স্ক অনেকেই রয়েছেন। এই অসহায় ভালোবাসার মানুষদের নিয়ে যখন ইফতার করি, তখন ভীষণ ভালো লাগে।

মনে হয় অন্য একটি পৃথিবীতে আছি, মনে শান্তি অনুভব করি।আনন্দ ও প্রশান্তি ভাগ করে নিতেই সুবিধাবঞ্চিত শিশুদের কাছে ছুটে যান বুবলী। তার ভাষায়, প্রত্যেক বছরই এই মানুষদের কাছে যাই। আনন্দ, প্রশান্তি- সবকিছু ওদের সঙ্গে ভাগাভাগি করে নিই।বুবলী নিজ হাতে শিশু ও বয়স্কদের হাতে ইফতার তুলে দেন। পাশাপাশি তাদের সঙ্গে ইফতার করেন। বিদায়ের আগে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় ছোট ছোট বাচ্চারা বুবলী অভিনীত সিনেমার গান সমস্বরে গেয়েও শোনান।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au