সর্বশেষ

নো মেকআপ লুকে বাগানচর্চায় আনন্দ জয়ার

  • 9:43 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- দুই বাংলাতেই অত্যন্ত জনপ্রিয় মুখ জয়া আহসান। বরাবরই যিনি প্রকৃতির কাছাকাছি থাকা একজন মানুষ। যার নিজের একটা জগৎ রয়েছে। জয়ার দিনের অনেকটা সময় কাটে পোষ্যদের নিয়ে।

যদিও ব্যক্তিগত জীবনে বরাবরই আড়ালেই রাখতেই পছন্দ করেন তিনি। তবে প্রকৃতির প্রতি তার ভালোবাসার কথা অজানা নয় কারও।একটি ভিডিওতে জয়া তুলে ধরেছেন বাড়ির বাগানচর্চার সুন্দর একটি মুহূর্ত। এর আগেও মরশুমের ফল, সবজির বাগান পরিচর্চার মুহূর্ত তুলে ধরেছেন জয়া।এবার বাগানে হওয়া নতুন সবজির যত্ন করতে দেখা গেছে অভিনেত্রীকে।ভিডিওর ক্যাপশনে জয়া লেখেন, ‘যখন তুমি আলতো করে মাটি থেকে মূলা টেনে বের করো, আর হঠাৎ করেই সেই উজ্জ্বল সাদা বা লাল মূলাটি বেরিয়ে আসে, কী যে এক শান্তির অনুভূতি বলে বোঝানো কঠিন। ছোট ছোট জিনিসে এই বড় আনন্দ, বিশেষ করে যখন এটি তোমার নিজের বাগানের ফসল।’

কলকাতায় যাতায়াত থাকলেও দেশেই অধিকাংশ সময় কাটান অভিনেত্রী।
তাই নিজের জন্মস্থানে থাকলে নো মেকআপ লুকে মাঝেমধ্যেই জয়াকে দেখা যায় প্রকৃতির মাঝে সময় কাটাতে। কখনও পোষ্যদের নিয়ে ঘুরে বেড়ান বাড়ির বাগানে। কখনও আবার ব্যাগভর্তি সবজি তুলেন নিজের বাগান থেকেই।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au