সর্বশেষ

লন্ডনে ৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরার দৌড়ে যারা

  • 10:14 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- যুক্তরাজ্যের চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস শুরু হয়েছে লন্ডনের ঐতিহাসিক রয়ার ফেস্টিভ্যাল হল-এ। সাউথব্যাঙ্ক সেন্টারে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে ব্রিটিশ ও আন্তর্জাতিক অঙ্গনের তারকারা হাজির হয়েছেন এক ছাদের নিচে।

এবারের আসর উপস্থাপনা করছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক আলান কামিং।

এ বছর প্রতিযোগিতা বেশ হাড্ডাহাড্ডি তবে স্পষ্ট কোনো ‘ফেভারিট’ নেই। মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি পেয়েছে ১৪টি মনোনয়ন, যা ঐতিহাসিক রেকর্ডের খুব কাছাকাছি।

এর পরেই রয়েছে রায়ান কুগলারের  সিনার্স, যার ঝুলিতে ১৩টি মনোনয়ন।

এছাড়া ১১টি করে মনোনয়ন পেয়েছে ক্লোয়ি ঝাও পরিচালিত হ্যামনেট) এবং জশ সাফদির ‘মার্টি সুপ্রিম’ বিশ্লেষকদের মতে, সেরা চলচ্চিত্রের লড়াই হতে পারে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’-এর মধ্যে ত্রিমুখী।

পুরস্কার ঘোষণার আগেই এবারের বাফটা ভেঙেছে একাধিক রেকর্ড। ‘হ্যামনেট’ নারী পরিচালকের নির্মিত ছবি হিসেবে সর্বোচ্চ মনোনয়ন পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে। অন্যদিকে ‘সিনার্স’ কৃষ্ণাঙ্গ পরিচালকের ছবি হিসেবে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে।

এদিকে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও ৫১ বছর বয়সে সপ্তমবারের মতো সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়ে একটি বিশেষ রেকর্ড স্পর্শ করেছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকছে বিশেষ পরিবেশনা। নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেশন কেপপ ডেমন হান্টার্স-এর চার্ট-শীর্ষ গান ‘গোল্ডেন’ পরিবেশন করবেন জায়ে, অড্রি নুনা ও রেই আমি।

সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত ছবিগুলো হলো- ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘সিনার্স’।

 

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au