সর্বশেষ

শ্রীলঙ্কা পেরিয়ে কলকাতায়, কেমন চলছে ‘প্রিন্স’-এর শুটিং?

  • 10:25 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৫৪ বার

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- ঈদে মুক্তির লক্ষ্যে পুরোদমে এগিয়ে চলছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং। শ্রীলঙ্কা পর্ব শেষ করে বর্তমানে ছবিটির শেষ লটের দৃশ্যধারণ চলছে কলকাতায়।

শহরের হাওড়ার শালিমার ওয়ার্কের একটি পুরনো কারখানায় কয়েক দিন শুটিং করার পর এখন বউবাজার, আলিপুর জেল ও ভারতলক্ষ্মী স্টুডিও-সহ কলকাতার বিভিন্ন লোকেশনে ক্যামেরা ঘুরছে।

এই শিডিউলে শাকিব খানের সঙ্গে রয়েছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবিতে ফারিণকে দেখা যাবে ‘দিলরুবা’ চরিত্রে। যদিও তাঁর সঙ্গে জ্যোতির্ময়ীর সরাসরি কোনো দৃশ্য নেই।

এ ছাড়া অভিনয়ে রয়েছেন লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য।

ছবিতে লোকনাথ দে ওরফে ‘গোপাল কর’-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পিয়ান সরকার। গল্প অনুযায়ী, লোকনাথের মৃত্যুর পর স্বামীর গদিতে বসে তিনি হয়ে উঠবেন এক লেডি ডন। পরবর্তী সময়ে হাত মেলাবেন শাকিবের চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর সঙ্গে।

জানা গেছে, কলকাতার শুটিং শেষ করে পুরো টিম উড়াল দেবে হায়দরাবাদে।

প্রিন্স পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটির চিত্রগ্রহণে রয়েছেন বলিউডের দুই চিত্রগ্রাহক অমিত রায় ও শৈলেশ অবস্থী।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au