বাংলাদেশ

আত্মসমর্পণের পর জামিন পেলেন আ.লীগের সাবেক এমপি

  • 3:41 am - February 24, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- বরিশালে সাত বছর আগে বিএনপির এক কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস।

সোমবার দুপুরে তিনি বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক এস এম শরীয়তউল্লাহ তার জামিন মঞ্জুর করেন বলে জানান আদালত পুলিশের উপপরিদর্শক শম্ভু।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জানুয়ারিতে বরিশালে বিএনপির একটি কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ২০২৪ সালের ১৬ নভেম্বর আদালতের নির্দেশে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় তালুকদার ইউনুসকে তিন নম্বর আসামি করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাইউম খান কায়ছার বলেন, ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির দুইবারের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন এবং বারের আইনজীবীদের অভিভাবক হিসেবে পরিচিত। তিনি জানান, পূর্বের একটি মারামারি মামলায় হাজিরা দিতে এসে ইউনুস আত্মসমর্পণ করেন এবং নতুন মামলায় জামিন চান।

রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পিপি নাজিমউদ্দিন আহমেদ পান্না বলেন, তারা জামিনে আপত্তি জানিয়েছিলেন। তবে আদালত সার্বিক বিবেচনায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। প্রয়োজন হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

আসামিপক্ষের দাবি, গত বছরের আগস্টের পর বিরূপ রাজনৈতিক পরিস্থিতির কারণে ইউনুস এতদিন আদালতে হাজির হতে পারেননি। নিরাপত্তাজনিত কারণেই তিনি প্রকাশ্যে আসেননি বলে তাদের বক্তব্য।

তালুকদার মোহাম্মদ ইউনুস ২০০৮ সালে বরিশাল-১ এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমান মামলার অগ্রগতি ও পুলিশ প্রতিবেদন দাখিলের ওপর পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ভর করবে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au