বিশ্ব

মেক্সিকোয় মাদক সম্রাটের মৃত্যুর পর তাণ্ডব, অন্তত ২৫ ন্যাশনাল গার্ড সদস্য নিহত

  • 6:01 am - February 24, 2026
  • পঠিত হয়েছে:২২৩ বার
মেক্সিকোয় মাদক সম্রাটের মৃত্যুর পর তাণ্ডব, অন্তত ২৫ ন্যাশনাল গার্ড সদস্য নিহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেসের মৃত্যুর পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত ২৫ জন ন্যাশনাল গার্ড সদস্য নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তামন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার মেক্সিকোর বিশেষ বাহিনীর হাতে আটক হওয়ার পর হেফাজতে থাকা অবস্থায় মারা যান নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস, যিনি ‘এল মেনচো’ নামে বেশি পরিচিত। তাঁর মৃত্যুর পর থেকে দেশটির অন্তত ২০টি অঙ্গরাজ্যে অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে পড়ে।

সোমবার প্রতিরক্ষামন্ত্রী রিকার্দো ত্রেভিয়া জানান, পশ্চিম মেক্সিকোয় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত ২ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।

এল মেনচো ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান। এই সংগঠনটি মেক্সিকোর অন্যতম ভয়ংকর অপরাধচক্র হিসেবে পরিচিত। মৃত্যুর আগে তিনি দেশটির সবচেয়ে বেশি চাওয়া মাদক সম্রাট ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এল মেনচোকে গ্রেপ্তারের অভিযান চালানো হয় তাঁর এক ঘনিষ্ঠ সঙ্গিনীর অবস্থান শনাক্ত করার মাধ্যমে। বিশেষ বাহিনী তাঁকে ধরতে গেলে তাঁর দেহরক্ষীদের সঙ্গে সেনা কমান্ডোদের বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে তিনি গুরুতর আহত হন।

জালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা শহর থেকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে সামরিক বাহিনীর হেফাজতেই তাঁর মৃত্যু হয়। অভিযানে এল মেনচোর অন্তত ছয়জন দেহরক্ষী নিহত হন এবং তিনজন সেনাসদস্য আহত হন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, নিরাপত্তামন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ বলেছেন, এল মেনচোর মৃত্যুর পর সহিংসতায় একজন কারারক্ষী, অঙ্গরাজ্যের প্রসিকিউটর দপ্তরের একজন সদস্য এবং তাঁর অপরাধচক্রের অন্তত ৩০ জন সদস্য নিহত হয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সেনাবাহিনীর অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর সরকারের প্রধান অগ্রাধিকার। তাঁর ভাষায়, “দেশে সরকার আছে, সশস্ত্র বাহিনী আছে এবং সমন্বয় আছে।”

এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর কার্টেলের সদস্যরা বিভিন্ন শহর ও জনপদে হামলা শুরু করে। যেখানে যেখানে সিজেএনজি সক্রিয়, সেখানে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

কিছু এলাকায় সড়কে পেরেক ও লোহার কাঁটা ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কোথাও বাস ও অন্যান্য যানবাহন ছিনতাই করে সড়কের মাঝখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। সোমবার সকাল নাগাদ অধিকাংশ সড়ক অবরোধ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শেইনবাউম।

তবে কার্টেল সদস্যদের অগ্নিসংযোগে বহু ব্যাংক ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার অনেক শহরে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতরে আশ্রয় নিতে নির্দেশ দিলে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যায়।

এল মেনচোর অবস্থান জানাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাঁকে ধরার অভিযানে সেনাবাহিনী নেতৃত্ব দেয়, ন্যাশনাল গার্ড ও বিমান বাহিনী সহায়তা করে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু তথ্য সহায়তা পাওয়া গিয়েছিল বলে জানালেও মেক্সিকো সরকার স্পষ্ট করেছে, এল মেনচোর মৃত্যুর ঘটনায় কোনো মার্কিন বাহিনী সরাসরি অংশ নেয়নি।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au