গণপতি চক্রবর্তী হত্যা মামলায় দুই আসামির ডিএনএ মিলল
রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ ফরেনসিক অগ্রগতি হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা কামড় দেওয়া খেজুর,…
মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ–এর সঙ্গে সাক্ষাতের পর বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। লখনউয়ে এক কর্মসূচিতে অংশ নেওয়ার পর মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁর উপস্থিতি ঘিরে প্রশ্ন উঠেছে, তবে কি তিনি সক্রিয় রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।
সম্প্রতি বিজেপি বিধায়ক রাজেশ্বর সিং–এর আমন্ত্রণে লখনউয়ে যান সঞ্জয় দত্ত। সরোজিনী নগরকে উন্নয়নমূলক উদ্যোগে এগিয়ে নেওয়ার এক কর্মসূচিতে অংশ নেন তিনি। এ উপলক্ষে একটি রোড শোতেও বক্তব্য রাখেন অভিনেতা। কর্মসূচি শেষে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে যান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সঞ্জয় দত্ত লেখেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ভালো লেগেছে এবং ইতিবাচক আলোচনা হয়েছে। যোগীর আতিথেয়তার প্রশংসাও করেন তিনি। সেই ছবি প্রকাশের পর থেকেই নেটমাধ্যমে জোর আলোচনা শুরু হয়।
সঞ্জয় দত্তের পরিবার দীর্ঘদিন ধরেই কংগ্রেস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর বাবা সুনীল দত্ত পাঁচবার কংগ্রেসের সাংসদ ছিলেন এবং ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বোন প্রিয়া দত্তও কংগ্রেসের সাংসদ ছিলেন। অতীতে বোনের নির্বাচনী প্রচারেও দেখা গেছে সঞ্জয় দত্তকে।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে লখনউ কেন্দ্র থেকে তাঁর লড়ার কথা উঠেছিল। তবে আইনি জটিলতার কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। প্রায় দুই দশক পর আবারও রাজনৈতিক পরিসরে তাঁর নাম ঘিরে আলোচনা শুরু হয়েছে।
অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ভবিষ্যতে অন্য কোনো সম্ভাবনার ইঙ্গিতও দিতে পারে। তিনি আদৌ কোনো দলে যোগ দেবেন কি না, অথবা সক্রিয় রাজনীতিতে নামবেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।
তবে যোগী আদিত্যনাথের সঙ্গে এই সাক্ষাতের পর সঞ্জয় দত্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল যে বেড়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au