সর্বশেষ

শারীরিক কষ্টেও কর্মব্যস্ততায় শাহরুখ, বিস্ময় গোবিন্দের

  • 6:42 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:৯০ বার

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের শারীরিক অবস্থা ও কঠোর কর্মব্যস্ততা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন জ্যেষ্ঠ অভিনেতা গোবিন্দ নমদেব। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মেরুদণ্ডসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগলেও শাহরুখ অবিশ্বাস্য পরিশ্রম করে চলেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দ নমদেব বলেন, শাহরুখ খানের শরীরে নানা ধরনের জটিলতা রয়েছে, যার মধ্যে শিরদাঁড়ার সমস্যা বেশ পুরনো। এত শারীরিক অসুবিধা সত্ত্বেও তিনি দিনে প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করেন—যা সত্যিই বিস্ময়কর। তার মতে, শাহরুখ সাধারণত মাত্র তিন থেকে চার ঘণ্টা ঘুমান। অল্প বিশ্রাম নিয়েও তিনি নিয়মিত শরীরচর্চা করেন, সংলাপ মুখস্থ করেন এবং শারীরিক কষ্ট উপেক্ষা করে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন গোবিন্দ নমদেব। তিনি বলেন, সেই সময় থেকেই শাহরুখের অসাধারণ কর্মক্ষমতা তাকে মুগ্ধ করেছে। তার মতে, দিন-রাত এক করে কাজ করার মতো সক্ষমতা খুব কম মানুষেরই থাকে, আর শাহরুখ সে দিক থেকে ব্যতিক্রম। নিজের শরীরের সীমাবদ্ধতার কথা খুব একটা ভাবেন না তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান নিজেও তার অনিয়মিত জীবনযাপনের কথা উল্লেখ করেছিলেন। তিনি জানান, সাধারণত ভোর পাঁচটার দিকে ঘুমাতে যান তিনি। শুটিং থাকলে চার থেকে পাঁচ ঘণ্টা ঘুমিয়েই সকাল ৯টা বা ১০টার মধ্যে সেটে পৌঁছে যান। কাজ শেষে বাসায় ফিরে গোসল করে আবার শরীরচর্চায় সময় দেন এই তারকা।

এই শাখার আরও খবর

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au