সর্বশেষ

ঈদের সিনেমার প্রচারণায় বুবলী

  • 7:34 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:৮৪ বার

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ঢাকাই সিনেমায় অভিষেকের পর থেকেই প্রতি ঈদে তার অভিনীত এক থেকে একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে। এবারও তার ব্যতিক্রম নয়। কিছুদিন আগেও পরিচালক সূত্রে খবর ছিল, আসন্ন ঈদুল ফিতরে বুবলী অভিনীত তিন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

তবে ঈদ যত ঘনিয়ে আসছে, দর্শক আগ্রহ তত বাড়ছে। এবার দেখার পালা শেষ পর্যন্ত ঈদে অভিনেত্রীর কয়টি সিনেমা মুক্তি পায়। তিন সিনেমাগুলো হচ্ছে ‘প্রেশার কুকার’, ‘ঢাকাইয়া দেবদাস’ ও ‘পিনিক’। তবে এরমধ্যে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং আপাতত স্থগিত রেখেছেন এ অভিনেত্রী।

জানা যায়, তিনি মা হতে চলেছেন। তাই সব ধরনের শুটিং থেকে বিরতি নিয়েছেন । শিগগিরই উড়াল দিবেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফিরেই সিনেমার বাকি কাজ করবেন। তা-ও ফিরতে প্রায় ৮ মাসের মতো সময় লাগবে। স্বাভাবিক ভাবেই এ সিনেমাটি ঈদে আসছে না এটাই আপাতত নিশ্চিত। এদিকে বুবলী প্রচারণায় মেতেছেন ‘প্রেশার কুকার’ সিনেমার।

শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে সিনেমার ফার্স্ট অফিশিয়াল পোস্টার। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী । সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে নির্মাতা জানিয়েছেন, ‘দেখা হচ্ছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।’ অফিশিয়াল পোস্টারে একসঙ্গে দেখা গেছে চার অভিনেত্রীকে। চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। নায়কবিহীন এই সিনেমার পোস্টারের ভিজ্যুয়ালেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, নারীকে কেন্দ্র করেই এগোবে এ সিনেমার গল্প। জানা গেছে, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম—এই বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হবে সিনেমায়।

পোস্টার প্রকাশ করে রায়হান রাফী ফেসবুকে লিখেছেন,‘এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে…।’ সঙ্গে জানিয়েছেন, এই সিনেমার মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করার আশা করছেন তিনি।

এটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। এটি শুধু একটি সিনেমার মুক্তিই নয় বরং ইমপ্রেস টেলিফিল্মের জন্যও বিশেষ উপলক্ষ। কারণ, দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি।

নতুন এ সিনেমা নিয়ে বুবলী নিজেও বেশ আশাবাদী। চরিত্র ও গল্পের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে এক সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে, এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। পুরো গল্প আবর্তিত হবে নারী চরিত্রদের ঘিরে। ঢালিউডে যেখানে এখনো নায়কনির্ভর গল্পই বেশি দেখা যায়, সেখানে এমন নারীকেন্দ্রিক সিনেমা আলাদা গুরুত্ব পাচ্ছে।

অন্যদিকে গত বছর কোরবানি ঈদেই মুক্তির কথা ছিল বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল নির্মিত এ সিনেমায় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। তবে এ সিনেমাটি নানা কারণে আর মুক্তি পায়নি। এটি আসন্ন ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au