সর্বশেষ

ফিল্মফেয়ার সাউথে অমিতাভের প্রথম জয়

  • 7:38 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবার কেরালার কোচি শহরে অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথে পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন। তিনি তেলেগু সিনেমা ‘কলকি ২৮৯৮ এডি’ সিনেমাতে অশ্বত্থামা চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) হিসেবে পুরস্কৃত হয়েছেন। বলিউড গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এটি তার প্রথম সাউথ ফিল্মফেয়ার পুরস্কার। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সিনেমাটি ২০২৪ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি এক হাজার কোটির বেশি আয় করে। তেলেগু বিভাগে এ বছর সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘পুষ্পা টু: দ্য রুল’। সিনেমাটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট পাঁচটি পুরস্কার জিতেছে। আল্লু অর্জুন জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার এবং সুকুমার পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। অন্যদিকে তামিল বিভাগে ‘আমারন’ মোট সাতটি পুরস্কার জিতেছে। শিভাকার্থিকেয়ন ও সাই পল্লবী যথাক্রমে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। মালয়ালম সিনেমা ‘ব্রাহ্মাগামে’ অভিনয়ের জন্য মামুর্থি সেরা অভিনেতার পুরস্কার পান। প্রয়াত অভিনেতা ও পরিচালক শ্রীনিবেশনকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au