বাংলাদেশ

লক্ষ্মীপুর বার নির্বাচনে আওয়ামী লীগ ৮, বিএনপি ৬

জামায়াত অংশ নিলেও বিজয়ী হয়নি

  • 4:14 pm - February 25, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার
লক্ষ্মীপুর বার নির্বাচনে আওয়ামী লীগ ৮, বিএনপি ৬ , ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছে বিএনপি। অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আটটি পদে বিজয়ী হয়েছে, তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের কোনো প্রার্থী ছিল না। জামায়াতে ইসলামিপন্থি আইনজীবীরা নির্বাচনে অংশ নিয়েও কোনো পদ জয় করতে পারেনি।

নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার, দিনভর ভোটের পর রাতে গণনা সম্পন্ন হয়। ভোররাত ৩টায় প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বিজয়ীরা হলেন—

  • সভাপতি: মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি)
  • সহসভাপতি: আবদুল মজিদ চৌধুরী (বিএনপি), আবুল খায়ের (আওয়ামী লীগ), মো. রফিক উল্যা (বিএনপি)
  • সহসম্পাদক: ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (আওয়ামী লীগ)
  • পাঠাগার সম্পাদক: মোশারফ হোসাইন (বিএনপি)
  • সাংস্কৃতিক সম্পাদক: জামাল উদ্দিন (আওয়ামী লীগ)
  • অডিট সম্পাদক: রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ)
  • সদস্য: আজহার উদ্দিন রকি, ইউসুফ, মো. ইউসুফ মানিক, আবদুল্লাহ আল নোমান, জাফর আহমেদ

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্যসচিব নুরুল হুদা পাটওয়ারী জানিয়েছিলেন, তারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তবে অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা অংশ নিয়ে বিজয়ী হন।

আওয়ামী লীগ সমর্থিত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক এক সভাপতি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ অংশগ্রহণ করেননি। অন্য পদে নির্বাচনে অংশগ্রহণ করে তারা আটজন পদে জয় লাভ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির উল্লেখ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণা কিছুটা বিলম্বিত হয়েছিল তারাবির নামাজের কারণে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au