বাংলাদেশ

বরিশালে আদালতে ভাংচুরের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক

  • 8:06 pm - February 25, 2026
  • পঠিত হয়েছে:৫৯ বার
বরিশালে আদালতে ভাংচুরের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- বরিশালে আদালতের এজলাসে ঢুকে হট্টগোল, বেঞ্চে ধাক্কাধাক্কি এবং কাগজপত্র ভাঙচুরের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমানকে (লিংকন) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার দুপুরে আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়। এরপর বিএনপিপন্থী আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ দেখান।

বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন আহমেদ জানান, আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাঁর বিরুদ্ধে মামলা করার পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমিতির সভাপতিকে আদালতের হাজতখানায় রাখে।

বিক্ষোভে অংশ নেয়া আইনজীবীরা ‘সভাপতিকে মুক্তি দিতে হবে, দিয়ে দাও’, ‘অবৈধ গ্রেপ্তার, মানি না মানব না’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই কর’ ইত্যাদি স্লোগান দেন।

ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার বেলা পৌনে তিনটায়। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে ঢুকে সাদিকুর রহমানসহ কয়েকজন আইনজীবী বেঞ্চে ধাক্কাধাক্কি, চিৎকার এবং কাগজপত্র ছুড়ে হট্টগোল শুরু করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ একটি মামলার শুনানি করছেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও তিন কনস্টেবল উপস্থিত ছিলেন। সেই সময়ে সাদিকুর রহমান ও তার অনুসারীরা এজলাসে প্রবেশ করে বেঞ্চ ও কাগজপত্র ভাঙচুর শুরু করেন। তিনি বিচারকের সামনে চিৎকার করতে থাকেন এবং একটি বেঞ্চে আঘাত করেন। পরে আইনজীবীরা এজলাস ত্যাগ করেন।

ঘটনার আগে দুপুরে বিএনপিপন্থী আইনজীবীরা চিফ ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেন। তারা চিফ আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ বিক্ষোভের প্রেক্ষিতে মঙ্গলবার আদালত আওয়ামী লীগের কয়েকজন নেতার জামিন মঞ্জুর করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণের পর জামিন পান। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি বরিশাল–৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ আরও তিন নেতা জামিনে মুক্তি পান। অন্যরা ছিলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au