বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

  • 8:36 pm - February 25, 2026
  • পঠিত হয়েছে:১৪১ বার
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- দেশের আর্থিক খাতের প্রধান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মো. মোস্তাকুর রহমান। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন।

মোস্তাকুর রহমানের পেশাগত জীবন ৩৩ বছরের বেশি সময়ের বিস্তৃত অভিজ্ঞতায় সমৃদ্ধ। তিনি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) হিসেবে পরিচিত, এবং দেশের আর্থিক ও শিল্প খাতের একজন দক্ষ বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত।

মো. মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বি.কম (সম্মান) এবং ১৯৮৮ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে পেশাদার যোগ্যতা অর্জন করেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের ফেলো মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোস্তাকুর রহমান কেবল তাত্ত্বিক নয়, তিনি মাঠপর্যায়ের উদ্যোক্তা ও জ্যেষ্ঠ ফাইন্যান্সিয়াল গভর্ন্যান্স বিশেষজ্ঞ। করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি এবং আর্থিক ব্যবস্থাপনায় তার ৩০ বছরেরও বেশি সময়ের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, কৃষি-ভিত্তিক উদ্যোগ ও শিল্প খাতে বিনিয়োগ তদারকি এবং আর্থিক পরিকল্পনায় তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

বর্তমানে তিনি রপ্তানিমুখী সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোস্তাকুর রহমান বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যবসায়ী সংগঠনে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের বোর্ড মেম্বার ছিলেন। এছাড়া তিনি বিজিএমইএ, রিহ্যাব, আটাব এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বিভিন্ন কমিটিতে কাজ করেছেন।

পেশাগত জীবনের বাইরে মোস্তাকুর রহমান সামাজিক ও মানবিক কাজে সক্রিয়। মুমূর্ষু রোগীদের প্যালিয়েটিভ কেয়ার, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় তিনি বিভিন্ন দাতব্য কার্যক্রমের সঙ্গে যুক্ত।

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে মোস্তাকুর রহমানের মতো অভিজ্ঞ, নীতিবান এবং টেকনোক্র্যাট গভর্নরের অন্তর্ভুক্তি সংশ্লিষ্টদের মতে দেশের আর্থিক খাতে নতুন আশার সঞ্চার করবে।

এই শাখার আরও খবর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০

মেলবোর্ন, ২১ জুন- ভারতের মহারাষ্ট্র রাজ্যের পারভানী জেলায় একটি মন্দিরের সভা-মণ্ডপের ছাদ ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে…

হরমুজ প্রণালি বন্ধের দাবি ইরানের, তবে চলাচল স্বাভাবিক বলছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২১ জুন- বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ…

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

মেলবোর্ন, ২১ জুন- বিশ্বকাপের উত্তাপের মধ্যেই ফুটবলপ্রেমীদের জন্য এসেছে এক আবেগঘন খবর। প্রায় ১১ বছর আগে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো আবারও…

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

মেলবোর্ন, ২১ জুন- লিবিয়ার পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করা…

সাড়ে ৩ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করল আরব আমিরাত

মেলবোর্ন, ২১ জুন- সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ হাজার ৫০০ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। দেশটির জাতীয়…

মজুরি থেকে কর : জুলাইয়ে বদলাচ্ছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২১ জুন- নতুন অর্থবছরের শুরুতে আগামী ১ জুলাই থেকে অস্ট্রেলিয়ায় কার্যকর হতে যাচ্ছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন। মজুরি বৃদ্ধি, পিতা-মাতার বেতনসহ ছুটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au