অস্ট্রেলিয়া

কূটনীতিকদের পরিবারকে ইসরায়েল-লেবানন ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

  • 12:32 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:২৮০ বার
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে জানিয়ে ইসরায়েল ও লেবাননে কর্মরত অস্ট্রেলীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশ দু’টি ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইসরায়েল ও লেবাননে কর্মরত অস্ট্রেলীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশ দুটি ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করে।

একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কাতারে কর্মরত অস্ট্রেলীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্মার্ট্রাভেলার অ্যাকাউন্টে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাণিজ্যিকভাবে দেশ ছাড়ার সুযোগ থাকা অবস্থায় ইসরায়েল ও লেবাননে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের দ্রুত পরিস্থিতি বিবেচনায় নেওয়া উচিত। সরকারের বিদ্যমান ভ্রমণ সতর্কতা বহাল রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কংগ্রেসে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পক্ষে অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও সামরিক উপস্থিতি বাড়ানোর কারণে পুরো অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

যদিও জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ পারমাণবিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, তবুও সমান্তরালে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা জোরদার করেছে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

তবে তেহরানের এক জ্যেষ্ঠ কূটনীতিক জানিয়েছেন, কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা এখনও সম্ভব।

বিশ্লেষকদের মতে, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক আলোচনার সমান্তরাল অগ্রগতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। এমন প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার এ সতর্কতামূলক পদক্ষেপকে পরিস্থিতি মূল্যায়নের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au