বিশ্ব

আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল পাকিস্তান ও তাজিকিস্তানও

  • 1:19 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার
আফগানিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- আফগানিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার বিকাল ৪টা ১২ মিনিটে দেশটির হিন্দুকুশ অঞ্চলে কম্পনের উৎপত্তি হয়। এর প্রভাব পড়ে প্রতিবেশী পাকিস্তান ও তাজিকিস্তানেও।

পাকিস্তানের স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে রাজধানী ইসলামাবাদসহ সোয়াত, পেশোয়ার, চিত্রল এবং আশপাশের বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়। অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস ত্যাগ করে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায় ৩৬ দশমিক ৯৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ৪১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

আফগানিস্তান ও তাজিকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে দুই দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গত মাসেও ইসলামাবাদ এবং আশপাশের অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেই কম্পনের গভীরতা ছিল ১৫৯ কিলোমিটার। তখন ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সোয়াত, মালাকান্দ, মুজাফফরাবাদ, গিলগিট, স্কার্দু ও অ্যাবোটাবাদসহ বিভিন্ন এলাকায় স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়। আজাদ কাশ্মীর ও ভারত-শাসিত কাশ্মীরেও এর প্রভাব পড়েছিল।

ভূমিকম্পপ্রবণ হিন্দুকুশ অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় হওয়ায় সেখানে মাঝেমধ্যে মাঝারি থেকে শক্তিশালী কম্পন অনুভূত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

সূত্র: দ্য ডন

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au