সর্বশেষ

তিন দশক পর এক ফ্রেমে অমিতাভ-কমল

  • 3:00 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- তিন যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। এর মধ্যে হয়তো বিভিন্নভাবে দেখা হয়েছে দুইজনের। কিন্তু সিনেমার শুটিং সেটে তাদের সাক্ষাৎ হলো এতগুলো বছর পর।

এনডিটিভি বলেছে, বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন আর দক্ষিণী তারকা কমল হাসানের সম্প্রতি সাক্ষাৎ ঘটে ‘কল্কি ২’ সিনেমার শুটিং সেটে। আর সেই সাক্ষাতের দুইটি ছবি নিজের ব্লগ সাইটে পোস্ট করেছেন ‘বিগ বি’ আর কিছুক্ষণের মধেই দুই তারকার ভক্তদের মধ্যে তৈরি হয় আলোড়ন।

হায়দ্রাবাদে ‘কল্কি ২৮২৯ এডি’র সিক্যুয়াল ‘কল্কি ২’র এর শুটিং করছেন এই তারকা। ব্লগে অমিতাভ শুটিং এবং সেখানে জড়ো হওয়া জনতার কয়েকটি ছবিও দিয়েছেন।

অভিনেতা কমল হাসানের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে লিখেছেন- অসাধারণ কমল হাসানের সঙ্গে দেখা হল…বুড়ো বয়সে আবার আমরা একসাথে কাজ করব…‘গ্রেফতার’র পর। দুটি ছবির একটিতে দুই তারকাকে হাসিমুখে কথা বলতে দেখা গেছে। অন্য ছবিটি একজন আরেকজনকে জড়িয়ে ধরার।

নতুন সিনেমা নিয়ে অমিতাভ লিখেছেন- কল্কি ২ এর কাজ শুরু হয়েছে… এবং রোববারের প্রত্যাশিত উপস্থিত (জনতার) ভালোবাসা এবং স্নেহ সবসময়ই থাকবে… আশা করি সামনের রোববারেও থাকবে… আমার ভালোবাসা।

পোস্ট করা আরো কিছু ছবিতে অমিতাভকে ভারি প্রস্থেটিক মেইকআপে দেখা গেছে। সিক্যুয়ালের প্রথম পর্বেও ছিলেন অমিতাভ বচ্চন ও কমল হাসান। তবে পর্দায় কমলের উপস্থিতি ছিল কম। ‘কল্কি ২’ তেও ছোট একটি ভূমিকায় দেখা যাবে তাকে।

দুই তারকাকে একসাথে প্রথম দেখা গেছে ‘গিরাফতার’ সিনেমায়। ১৯৮৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পরিচালক ছিলেন প্রয়াগ রাজ। পৌরাণিক বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পায় ২০২৪ সালে । চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি পরিচবালনা করেন নাগ অশ্বিন।

বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত এই সিনেমায় অমিতাভ বচ্চন, কমল হাসানের সঙ্গে প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি অভিনয় করেন। বাড়তি কর্মঘণ্টা এবং পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় দীপিকা পাড়ুকোন এবার সিক্যুয়েলে থাকছেন না। প্রথম ছবিটি ভারতীয় বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয় করেছিল।

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au