সর্বশেষ

ইফতারে নতুন রেসিপি জয়ার, নেট দুনিয়ায় ভাইরাল

  • 3:43 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:২১৬ বার

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের এবারের রমজানে তার ইফতার টেবিলের এক ভিন্নধর্মী মেন্যু নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। সাধারণ ভাজাপোড়ার ভিড়ে জয়া বেছে নিয়েছেন এবার তার নিজের হাতে বানানো টকদই, যা তিনি খেয়েছেন চানাচুর মিশিয়ে।

সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে তার ইফতার করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, বোনের বাসায় ইফতারের আমেজে মেতেছেন জয়া আহসান। স্বাস্থ্যসচেতন বোনের হাতের ইফতার মেন্যুতে ছিল নানা পদের ফল, ফ্রুট সালাদ, বিটরুট ও গাজরের পুষ্টিকর শরবত এবং সুস্বাদু হালিম। তবে এতকিছুর পরও  আলাদা করে নজর কেড়েছে অভিনেত্রীর দই খাওয়ার বিশেষ ধরন।

সামাজিক মাধ্যমে ভিডিওর পোস্টে ক্যাপশনে তার দই তৈরির মজার অভিজ্ঞতা শেয়ার করে জয়া আহসান লিখেছেন— ‘আগে দই বানালে মানুষ জিজ্ঞেস করত, এটি খাওয়ার নাকি দেয়ালে লাগানোর? এবার সত্যিকারের দই! চুন থেকে দই— এই হচ্ছে আমার গ্লো আপ স্টোরি।’

বাড়িতে বানোনো এই টকদইয়ের সঙ্গেই চানাচুর মিশিয়ে খেতে পছন্দ করেছেন তিনি। ইফতারের এই আনন্দঘন মুহূর্ত শেয়ার করার পাশাপাশি ভক্তদের শুভকামনাও জানিয়েছেন জয়া আহসান। সেই সঙ্গে নিজের কথা, কাজ ও খাদ্যতালিকায় সংযম ধরে রাখার আহ্বান জানান তিনি। অভিনেত্রীর এমন ছিমছাম ইফতার আয়োজন নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে চুন থেকে দই বানানোর ‘গ্লো আপ’ গল্পটি বেশ হাস্যরসের খোরাক জুগিয়েছে তার ভক্ত-অনুসারীদের মাঝে।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au