খেলা

ইংরেজি না জানায় আক্ষেপ হয় মেসির

  • 5:33 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ ফেব্রুয়ারি-ফুটবলে সম্ভাব্য প্রায় সব কিছুই জিতে নিয়েছেন লিওনেল মেসি। সর্বকালের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় তার নাম থাকবেই। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন কিংবদন্তির জীবনে তেমন কোনো দুঃখ থাকার কথা নয়।

তবে খেলার জগতের বাইরে যে পৃথিবী, সেখানকার কিছু বিষয়ে দক্ষতা ও জানাশোনা না থাকায় এখন অনুশোচনা জাগে মেসির। ইংরেজি ভাষা না শেখা এর একটি।

মেক্সিকোর পডকাস্ট মিরো দে আত্রাসে মেসি এই আক্ষেপের কথা জানিয়েছেন। ইন্টার মায়ামির এই ৩৮ বছর বয়সী মহাতারকা বলেছেন, ‘অনেক বিষয়েই আমার আফসোস আছে। আমি সন্তানদের বলি ভালো শিক্ষা না নেওয়া, ছোটবেলায় ইংরেজি না শেখা…এসব নিয়ে আক্ষেপ রয়েছে। আমার লেখাপড়া করার সময় ছিল, কিন্তু করিনি। সে জন্য আফসোস হয়।’

ভাষাগত সমস্যায় পড়লে মনের মধ্যে কতটা অস্বস্তি জাগে, সেটিও জনিয়েছেন মেসি, ‘এমন সময় আসে, যখন নামীদামি মানুষের সঙ্গে থাকতে হয়, কথা বলতে বা আলাপ করতে হয়, তখন নিজেকে অজ্ঞ মনে হয়। তখন ভাবি, কী বোকা আমি, কত সময় নষ্ট করেছি!’

নিজের জীবন থেকে নেওয়া এই শিক্ষা এখন সন্তানদের জীবন গড়তে কাজে লাগাচ্ছেন মেসি।

সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন তিনি তিন সন্তানকে বলেন, জীবন তাদের যেসব সুযোগ দিয়েছে, সেসব যেন তারা দু হাত পেতে গ্রহণ করে, ‘আমার কোনো কিছুর অভাব ছিল না। বাবা সব সময়ই সর্বোচ্চটা করার চেষ্টা করেছেন। কিন্তু ওদের সামনে আরও বেশি সুযোগ রয়েছে।’

২০২৬ বিশ্বকাপে খেলবেন বলে নিশ্চিত করলেও সবকিছুই নির্ভর করছে মেসির ফিটনেসের ওপর। বর্তমানে তিনি ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম নিয়ে ব্যস্ত আছেন।

এই শাখার আরও খবর

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে আবারও এফআইআর

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ওপর কথিত…

‘পরিস্থিতি খুব একটা ভালো নয়’, বাংলাদেশে এসেই ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক

বাংলাদেশে প্রথমবার বেড়াতে এসে বিপাকে পড়েছেন জার্মান পর্যটক কিরিল লেন্ডার উইবার। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তার…

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au