বাংলাদেশ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুদকে শতাধিক দুর্নীতির অভিযোগ

  • 2:52 pm - February 26, 2026
  • পঠিত হয়েছে:৩২৭ বার
দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশনে। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই কমিশনের কার্যালয়ে শত শত লিখিত অভিযোগ পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বিষয়টি প্রশাসনিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অধিকাংশ অভিযোগ নাম-পরিচয়বিহীন হলেও কিছু অভিযোগে অভিযোগকারীরা পূর্ণাঙ্গ নাম-ঠিকানা উল্লেখ করে লিখিত বিবরণ দিয়েছেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য অভিযোগের মতো এসব অভিযোগও নিয়মিত প্রক্রিয়ায় যাচাই-বাছাই করা হবে। প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেলে সেগুলো অনুসন্ধানের আওতায় আনা হবে।

সূত্রের দাবি, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ জমা পড়েছে। ড. ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকম ও গ্রামীণ ব্যাংক–সংক্রান্ত আর্থিক অনিয়ম, ট্রাস্ট গঠন করে অর্থ আত্মসাৎ এবং আয়কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। কয়েকটি অভিযোগে বিদেশে অর্থ পাচারের কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীরা এসব বিষয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন।

সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধেও একাধিক অভিযোগ জমা হয়েছে। অভিযোগে মামলা ও জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং প্রশাসনিক বদলিতে অনিয়মের কথা উল্লেখ রয়েছে। কিছু অভিযোগে নির্দিষ্ট অঙ্কের অর্থ লেনদেনের দাবি করে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে সুবিধা দেওয়া হয়েছে। কয়েকটি অভিযোগের সঙ্গে নথিপত্র সংযুক্ত করার কথাও বলা হয়েছে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অর্থ আত্মসাৎ এবং সম্পত্তি সংক্রান্ত অনিয়মের অভিযোগ এসেছে। একটি অভিযোগে তার পরিবারের এক সদস্যের ভূমিকা তদন্তের অনুরোধ জানানো হয়েছে।

সাবেক জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিরুদ্ধে বেসরকারি বিদ্যুৎ খাত–সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে দরপত্র প্রক্রিয়া ও হাসপাতালের কেনাকাটায় অনিয়মের অভিযোগ করা হয়েছে।

সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বলে দুদক সূত্র জানিয়েছে। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিদেশে অর্থ পাচার এবং বেআইনি ভার্চ্যুয়াল মুদ্রা লেনদেনের অভিযোগ রয়েছে। বেশ কিছু অভিযোগে ভুক্তভোগীরা নাম-ঠিকানাসহ তথ্য দিয়েছেন বলে জানা গেছে।

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে টেলিভিশন চ্যানেলের সম্প্রচার অনুমোদন প্রদানে অনিয়মের অভিযোগ জমা পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ–এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রাথমিকভাবে আমলযোগ্য তথ্য পাওয়া গেলে তা তদন্ত করা উচিত। একই সঙ্গে তিনি বলেন, অভিযোগের আড়ালে যেন কেউ হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।

দুদক জানিয়েছে, যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au