বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

  • 5:09 pm - February 26, 2026
  • পঠিত হয়েছে:১০৩ বার
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যোগদান করেছেন মোস্তাকুর রহমান। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান বর্তমানে হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে বিশেষ দক্ষতা সম্পন্ন। এছাড়া তিনি বিজিএমইএ-র বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোস্তাকুর রহমান ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য ছিলেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, রিহ্যাব, এবং আটাব-এর মতো গুরুত্বপূর্ণ পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের সদস্য। পাশাপাশি তিনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর ফেলো মেম্বার।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ১০ (৫) ধারার অনুযায়ী চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। নিয়োগের শর্ত হিসেবে তিনি অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করবেন।

এই শাখার আরও খবর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০

মেলবোর্ন, ২১ জুন- ভারতের মহারাষ্ট্র রাজ্যের পারভানী জেলায় একটি মন্দিরের সভা-মণ্ডপের ছাদ ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে…

হরমুজ প্রণালি বন্ধের দাবি ইরানের, তবে চলাচল স্বাভাবিক বলছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২১ জুন- বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ…

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

মেলবোর্ন, ২১ জুন- বিশ্বকাপের উত্তাপের মধ্যেই ফুটবলপ্রেমীদের জন্য এসেছে এক আবেগঘন খবর। প্রায় ১১ বছর আগে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো আবারও…

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

মেলবোর্ন, ২১ জুন- লিবিয়ার পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করা…

সাড়ে ৩ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করল আরব আমিরাত

মেলবোর্ন, ২১ জুন- সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ হাজার ৫০০ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। দেশটির জাতীয়…

মজুরি থেকে কর : জুলাইয়ে বদলাচ্ছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২১ জুন- নতুন অর্থবছরের শুরুতে আগামী ১ জুলাই থেকে অস্ট্রেলিয়ায় কার্যকর হতে যাচ্ছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন। মজুরি বৃদ্ধি, পিতা-মাতার বেতনসহ ছুটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au