বাংলাদেশ

হাইকোর্টে জামিন পেলেন আ. লীগের সাবেক এমপি বদি

  • 7:03 pm - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- জুলাই–আগস্টে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আইনজীবী সূত্রে জানা গেছে।

এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে তাঁকে আদালতে হাজির করা হলে নিম্ন আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে শুনানি শেষে আদালত তাঁকে জামিন দেন।

আবদুর রহমান বদি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরে তাঁর রাজনৈতিক প্রভাববলয়ের মধ্যে ছিল। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেননি। সে সময় তাঁর পরিবর্তে আওয়ামী লীগ মনোনয়ন দেয় তাঁর স্ত্রী শাহীন আক্তারকে। তিনি পরপর দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।

হাইকোর্টের জামিন আদেশের ফলে তাঁর মুক্তির পথে আইনগত বাধা আপাতত কাটল। তবে মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহলে এই জামিন আদেশ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au