বাংলাদেশ

খুলনায় গ্যারেজে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • 11:14 pm - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
খুলনায় গ্যারেজে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- খুলনা নগরীতে প্রকাশ্যে মোটরসাইকেল গ্যারেজে ঢুকে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেখ সোহেল স্থানীয়ভাবে মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আফিলগেট পেট্রোল পাম্পের পাশের বিসমিল্লাহ মোটর গ্যারেজে নিজের মোটরসাইকেল মেরামতের জন্য আসেন শেখ সোহেল। তিনি গ্যারেজে অবস্থানকালে বিকেল ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে আসে। গ্যারেজের ভেতরে ঢুকেই তারা সোহেলকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে শেখ সোহেল মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। হামলার পরপরই মোটরসাইকেলযোগে দ্রুত এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানওয়ার হুসাইন মাসুম বলেন, “দুজন যুবক এসে ব্যবসায়ী সোহেলকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে। হামলার পেছনে কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে দিনের আলোয় এ ধরনের হত্যাকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au