সর্বশেষ

ট্রোলের জবাবে যা বললেন অরিজিৎ সিং

  • 5:05 am - February 27, 2026
  • পঠিত হয়েছে:১১২ বার

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গত ২৭ জানুয়ারি এক আকস্মিক বার্তায় তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নতুন সিনেমার গানে কণ্ঠ দেবেন না তিনি। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় অরিজিতের এমন সিদ্ধান্তে তাঁর কোটি কোটি অনুরাগী যেমন মুষড়ে পড়েছেন, তেমনি নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা ও ট্রোল।

অবসরের কারণ স্পষ্ট না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন অরিজিৎ। শুধুমাত্র প্রকৃত শ্রোতাদের উদ্দেশে তিনি লেখেন, “এই মেসেজটি শুধুমাত্র আমার শ্রোতাদের জন্য। যদি আপনি শ্রোতা না হন, তাহলে দয়া করে এটি পড়বেন না। কারণ আপনার প্রয়োজন নেই।” এই ‘নিষ্ঠুর এবং নির্দয় পৃথিবীতে’ তাঁকে ভালোবাসার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নতুন কোনো অ্যাসাইনমেন্ট না নিলেও অরিজিতের কণ্ঠ এখনই থেমে যাচ্ছে না। তিনি জানিয়েছেন, তাঁর অনেক গানের কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গিয়েছে। শিল্পী বলেন, “আপনারা জানেন যে অনেক গান এখনও রিলিজ বাকি আছে। অনেক অসমাপ্ত গান রয়েছে, সেগুলো সম্পূর্ণ হলে তবে মুক্তি পাবে। হয়তো সারা বছর ধরে চলবে।”

ইনস্টাগ্রাম পোস্টে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অরিজিৎ লেখেন, “শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে অগাধ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমি আর প্লেব্যাকের নতুন কোনো দায়িত্ব নেব না। আমি এখানেই শেষ করছি। এটি একটি দুর্দান্ত জার্নি ছিল।”

অরিজিতের এই প্রস্থান সংগীত জগতে একটি বড় শূন্যতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রোল বা সমালোচনাকে গুরুত্ব না দিয়ে তিনি এখন তাঁর অসমাপ্ত কাজগুলো শেষ করতেই বেশি আগ্রহী।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au