ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…
মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, দণ্ডিত অর্থনৈতিক অপরাধী জেফ্রি এপস্টেইন–এর অপরাধ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। একই সঙ্গে তিনি সত্য উদঘাটনের স্বার্থে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে কংগ্রেসের সামনে জিজ্ঞাসাবাদের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার কয়েক ঘণ্টার রুদ্ধদ্বার জবানবন্দি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, সাক্ষ্যগ্রহণের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হলে তাকে বাইরে এসে ব্যাখ্যা দিতে হতো না। তদন্তের সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলায় হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার–এর প্রশংসাও করেন তিনি।
হিলারি অভিযোগ করেন, রিপাবলিকান সদস্যরা এপস্টেইন বা তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েল–কে নিয়ে অন্য সাক্ষীদের একই ধরনের প্রশ্ন করেননি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লিখিত বক্তব্যে বলেন, তার মনে পড়ে না যে কখনো এপস্টেইনের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তার বিমান, দ্বীপ, বাসভবন বা কার্যালয়ে যাওয়ার কথাও অস্বীকার করেন তিনি। তবে ম্যাক্সওয়েলের সঙ্গে কয়েকবার দেখা হয়েছিল এবং ২০১০ সালে তাদের মেয়ে চেলসি ক্লিনটনের বিয়েতে ম্যাক্সওয়েল উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন।
এদিকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন শুক্রবার কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তিনি আগেই বলেছেন, এপস্টেইনের অপরাধ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না এবং দুই দশক আগে সম্পর্ক ছিন্ন করেছিলেন। প্রেসিডেন্সি-পরবর্তী দাতব্য কর্মকাণ্ডের সূত্রে তাদের যোগাযোগ হয়েছিল বলে তার দাবি।
শুরুতে সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করলেও আদালত অবমাননার ঝুঁকি তৈরি হলে শেষ পর্যন্ত ক্লিনটন দম্পতি সাক্ষ্য দিতে সম্মত হন। ট্রাম্পসহ সংশ্লিষ্ট সবাই এপস্টেইন কাণ্ডে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
রুদ্ধদ্বার শুনানির মধ্যে ছবি ফাঁস হওয়ার ঘটনায় সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়। ডেমোক্র্যাটদের অভিযোগ, কলোরাডোর কংগ্রেসওম্যান লরেন বোবার্ট নিয়ম ভেঙে ছবি তুলে তা এক রক্ষণশীল প্রভাবশালীর কাছে পাঠিয়েছেন। তবে বোবার্ট দাবি করেন, জবানবন্দি শুরুর আগেই ছবিটি তোলা হয়েছিল।
শুনানির বিরতিতে কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রবার্ট গার্সিয়া পূর্ণাঙ্গ ও সম্পাদনাবিহীন ট্রান্সক্রিপ্ট ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশের দাবি জানান এবং ট্রাম্পকে দ্রুত কমিটির সামনে হাজির করার আহ্বান জানান। ডেমোক্র্যাট সদস্য ইয়াসামিন আনসারি পুরো প্রক্রিয়াকে গুরুত্বহীন প্রহসন বলে মন্তব্য করেন।
এর আগে জার্মানির বার্লিনে ব্রিটিশ সংবাদমাধ্যম –কে দেওয়া সাক্ষাৎকারে হিলারি ক্লিনটন বলেন, তাদের লুকানোর কিছু নেই এবং এপস্টেইন–সংক্রান্ত সব নথি প্রকাশের পক্ষেই তারা বহুবার আহ্বান জানিয়েছেন।
সুত্রঃ বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au