বাংলাদেশ

চট্টগ্রামে চাঁদা না পেয়ে হিন্দু যুবককে হত্যা

  • 4:03 pm - February 27, 2026
  • পঠিত হয়েছে:২৩১ বার
নিহত আকাশ দাস, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- চট্টগ্রাম নগরীর সাগরিকা বিটাক বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ দাস নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত আকাশ দাসের বাড়ি নগরীর অলংকার মোড় সংলগ্ন ধোপাপাড়া এলাকায়। তিনি একটি খেলনা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আকাশ দীর্ঘদিন ধরে সাগরিকা বিটাক বাজার মোড়ের একটি কারখানায় কর্মরত ছিলেন। সহকর্মীরা জানান, একটি চক্র বেশ কিছুদিন ধরে শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে আসছিল। আকাশ ওই দাবির প্রতিবাদ করলে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।

ঘটনার দিন রাতের খাবার শেষে কর্মস্থলে যাওয়ার পথে আকাশ দেখতে পান, অভিযুক্তরা আরেকটি গ্রুপের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে এ কে খান মোড়ের আল-আমিন হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে আকাশ দাসকে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় জড়িতদের মধ্যে ইমন, নাজমুল, মহসিন, রাতুল, মন্নান, হৃদয় ও অন্তরসহ আরও কয়েকজন ছিল। তারা সংঘবদ্ধভাবে আকাশের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।

নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আকাশের ভাই জানান, থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। পুলিশ হাসপাতাল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন আকাশ দাসের মা-বাবা। হাসপাতাল ও বাসার সামনে তাদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এই শাখার আরও খবর

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au