বিশ্ব

পাকিস্তান-আফগানিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান জানাল রাশিয়া

  • 6:45 pm - February 27, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
পাকিস্তান-আফগানিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান জানাল রাশিয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- রাশিয়া পাকিস্তান ও আফগানিস্তানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এবং উভয় পক্ষকে কূটনৈতিক উপায়ে মতপার্থক্য সমাধানের আহ্বান জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা আরআইএয়ের বরাত দিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জানিয়েছে, মস্কো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। রাশিয়া উল্লেখ করেছে, চলমান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান একমাত্র গ্রহণযোগ্য পথ।

একই সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানকে সংলাপ এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে মতপার্থক্য সমাধানের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি পবিত্র রমজান মাসের সংযম এবং ইসলাম ধর্মের সংহতির গুরুত্ব তুলে ধরে এই আহ্বান জানিয়েছেন। আরাগচি আরও জানিয়েছেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ সহজতর করতে, পারস্পরিক বোঝাপড়া গভীর করতে এবং সহযোগিতা বৃদ্ধিতে তেহরান যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগানিস্তান হামলা চালায়। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে। পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন এবং প্রায় ২ শতাধিক আহত হয়েছেন। এছাড়া আফগান সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও ধ্বংস করা হয়েছে।

শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au