সর্বশেষ

রেখা-জয়া নন, কে ছিলেন অমিতাভ বচ্চনের প্রথম প্রেম?

  • 12:21 am - February 28, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- একটা সময় বলিপাড়ায় শাহেনশাহ অমিতাভ বচ্চন, অভিনেত্রী রেখা ও জয়াকে নিয়ে চর্চার কোনো অন্ত ছিল না। আপনি জানেন কি, বিগবির প্রথম প্রেম রেখা কিংবা জয়া ছিল না? ছিল একজন বাঙালি তরুণী। কলকাতায় চাকরি করার সময়, যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অমিতাভ বচ্চন।

সম্প্রতি মেরি সোহেলি নামে একটি পডকাস্টে বিখ্যাত লেখক ও চলচ্চিত্র ইতিহাসবিদ হানিফ জাভেরি অমিতাভ বচ্চনের প্রথম বান্ধবীর কথা উল্লেখ করেন। সেই তরুণীর নাম ছিল মায়া।

এই বাঙালি তরুণী মায়া ব্রিটিশ এয়ারওয়েজে কর্মরত ছিলেন। কলকাতায় চাকরিসূত্রে থাকাকালীন অমিতাভ প্রেম পড়েন তরুণীর। একে-অপরের প্রেমে পাগল ছিলেন তারা।

জানা গেছে, অমিতাভ যখন তার সিনেমার ক্যারিয়ার গড়তে মুম্বাই চলে আসেন, ঠিক সেই সময় তিনি তার নিজের কাকার সঙ্গে থাকতেন। আর এ সময় নাকি মায়াও মাঝেমধ্যেই নিজের মনের মানুষের সঙ্গে দেখা করতে আসতেন মায়ানগরীতে। আর তাতে বেশ ভয় পেয়েছিলেন অমিতাভ বচ্চন। কারণ তিনি অনুভব করছিলেন যে, তার কাকা মায়ার আগমন পছন্দ করছেন না।

অমিতাভের মনে ভয় ছিল, মা তেজি বচ্চন মায়ার কথা জানতে পারলেও সমস্যা হতে পারে। প্রকাশ্যে নাকি অমিতাভের সঙ্গে ছিনালি করতেন মায়া, যা অস্বস্তিতে ফেলত অভিনেতাকে। এরপরই অভিনেতা শরণাপন্ন হন মেহমুদের ভাই আনোয়ার আলীর। নিজের উদ্বেগের কথা প্রকাশও করেন তিনি।

আনোয়ারই নাকি অমিতাভকে পরামর্শ দিয়েছিলেন যে, ‘তুমি মায়ার সঙ্গে তোমার গোটা জীবন কাটাতে পারবে না। বচ্চন পরিবারে তার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে এবং তুমি যত এগোবে, ততই আরও সমস্যা তৈরি হবে। এরপরই সেই সম্পর্ক ভেঙে দেন অমিতাভ বচ্চন।

১৯৭০ সালে পুনে ফিল্ম ইনস্টিটিউটে জয়া ভাদুড়ির সঙ্গে প্রথম দেখা অমিতাভ বচ্চনের। সেই সময় জয়া তারকাখ্যাতি পেয়েছেন, বলিউড ক্যারিয়ারও বেশ দাঁড়িয়ে গেছে। তবে তাতে আটকায়নি প্রেম।

অমিতাভ আর জয়ার বিয়ে ছিল— চট মঙ্গনি, পট বিহা। এর কারণও বেশ মজার। অমিতাভ ও জয়া তাদের ‘জাঞ্জির’ সিনেমার সাফল্য উদযাপন করতে বন্ধুদের সঙ্গে লন্ডনে যেতে চেয়েছিলেন। কিন্তু বিগবির বাবা হরিবংশ রাই বচ্চন দুজনকে বিয়ের আগে একসঙ্গে ছাড়তে সম্মত ছিলেন না। তাই যেদিন বিয়ে করেন, সেদিনের রাতের ফ্লাইটেই লন্ডনে যান। ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেছিলেন অমিতাভ ও জয়া বচ্চন।

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au