বিশ্ব

নিষেধাজ্ঞা তুলে নিতে ট্রাম্পের প্রতি আহ্বান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের

  • 12:30 am - February 28, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর প্রতি দেশটির ওপর আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলাকে “বন্ধু ও অংশীদার” হিসেবে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার আহ্বান জানান।

গত ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাগামী ও সেখান থেকে আসা নিষিদ্ধ তেলবাহী জাহাজের ওপর অবরোধ আরোপ করে। পাশাপাশি কারাকাসভিত্তিক একাধিক ব্যক্তি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়।

পরিস্থিতি নাটকীয় মোড় নেয় ৩ জানুয়ারি, যখন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এক অভিযানে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস–কে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। সেখানে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী নেতৃত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নেন। বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তার প্রশাসন একটি সাধারণ ক্ষমা আইনও পাস করেছে।

এরই মধ্যে কারাকাসে নবনিযুক্ত মার্কিন প্রধান কূটনীতিক, সিআইএ প্রধান এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক কমান্ডের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন রদ্রিগেজ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জ্বালানি সহযোগিতা ও নিরাপত্তা ইস্যু এসব আলোচনায় প্রাধান্য পেয়েছে।

ওয়াশিংটনের তেল উৎপাদন বাড়ানোর কৌশলের অংশ হিসেবে মার্কিন ট্রেজারি বিভাগ ভেনেজুয়েলার ওপর সাত বছর ধরে চলা তেল নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের মজুত থাকা দেশটিতে নির্দিষ্ট শর্তে কয়েকটি বহুজাতিক কোম্পানিকে কার্যক্রম পরিচালনার লাইসেন্সও দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলা থেকে ৮ কোটির বেশি ব্যারেল তেল গ্রহণ করেছে। তিনি ভেনেজুয়েলাকে “নতুন বন্ধু ও অংশীদার” হিসেবেও উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে রদ্রিগেজ দেশের হাইড্রোকার্বন খাতে বড় ধরনের সংস্কার এনেছেন। এসব সংস্কারের মাধ্যমে বেসরকারি ও বিদেশি বিনিয়োগের পথ উন্মুক্ত করা হয়েছে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হবে বলে তার প্রশাসনের আশা।

সূত্র : ফ্রান্স ২৪

এই শাখার আরও খবর

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল জামালপুরের প্রবাসী যুবক শামীমের

মেলবোর্ন,০৬জুন-সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক বাংলাদেশি প্রবাসী যুবক। নিহত শামীম হোসেন (৩২) উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুস…

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au