বিশ্ব

নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের

  • 3:20 am - February 28, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- ইরানে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার কারণে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইসরাইল ত্যাগের নির্দেশ দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এই সতর্কবার্তা জারি করে। একই সঙ্গে নাগরিকদের আপাতত ইসরাইলে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক ফ্লাইট চলাচল থাকলেও নাগরিকদের ইসরাইল ছাড়ার প্রস্তুতি নিতে হবে।

গতকাল জেনেভা-তে ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে আগামী সপ্তাহে আবারও দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।

মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ প্রায় এক ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা ধারণা করছেন, আলোচনা ভেস্তে গেলে তিনি সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে পারেন।

ইসরাইলে নিযুক্ত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের জানিয়েছেন, যারা দেশ ছাড়তে চান তারা দ্রুত তা করুন। স্টাফদের পাঠানো এক ইমেইলে বলা হয়েছে, যে কোনো দেশের ফ্লাইট পাওয়া গেলে সেটি আগে ব্যবহার করে ইসরাইল ত্যাগ করতে হবে, এরপর যুক্তরাষ্ট্র-এ ফেরার সুযোগ পাওয়া যাবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা হোক। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী, নতুন কোনো চুক্তি হলে তা অনির্দিষ্টকালের জন্য কার্যকর হবে। তবে ইরান নির্দিষ্ট সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবেই অনড় রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au