বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালুর ঘোষণা

  • 4:15 am - February 28, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
অন অ্যারাইভাল ভিসা। প্রতীকী ছবি

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- বাংলাদেশের নাগরিকদের জন্য খুব শিগগিরই ভারতীয় ভিসা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, “বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব দ্রুত চালু করা হবে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা ইতিবাচক। যেন ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হয় এবং আমাদের নাগরিকরা ভারতে যেতে পারেন, সে বিষয়ে তারা কাজ করছেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে সমন্বিতভাবে কাজ করছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এ সময় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা বলেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। দলীয় পরিচয়ে মারামারি বা কোন্দল বন্ধ করার আহ্বান জানান তিনি।

তার ভাষ্য, “মারামারি করে হাসপাতালে যেতে হয়, মামলা হয়, হামলা হয়—এসব করে কারও কোনো লাভ হয় না। বরং আমাদের উন্নয়নের দিকে নজর দিতে হবে।”

তিনি বলেন, বল্লভদী, যদুনন্দী, সোনাপুরসহ উপজেলার সব এলাকায় কীভাবে উন্নয়ন করা যায়, শিক্ষাব্যবস্থা কীভাবে আরও উন্নত করা যায় এবং রাস্তাঘাট কীভাবে সংস্কার করা যায়, সেই পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয়দের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি এখানে কেবল একজন মন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে আসেননি, বরং এলাকার সন্তান হিসেবে পাশে থাকতে চান।

তিনি বলেন, “আমি আপনাদের মেয়ে হিসেবে, সন্তান হিসেবে কথা বলি। আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। আমাকে যারা ভোট দিয়েছেন বা দেননি, আমি সবার প্রতিনিধি। আমি শুধু কোনো একটি দলের প্রতিনিধি নই, আমি পুরো এলাকার সংসদ সদস্য।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au