বাংলাদেশ

কারাবন্দি সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু

বয়স মাত্র ৩৮, কারা কর্তৃপক্ষ বলছে- হৃদরোগে মারা গেছেন ছাত্রলীগ নেতা

  • 4:26 am - February 28, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার
পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান (৩৮) কারাহেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি পুলিশ প্রহরায় চিকিৎসাধীন ছিলেন।

কারা সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সফিকুল ইসলাম খান। তিনি লিভার সিরোসিস ও হৃদরোগজনিত জটিলতায় ভুগছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অসুস্থ হওয়ার পর প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মো. সফিকুল ইসলাম খান ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন। পরে ২০২৫ সালের ১০ আগস্ট বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন। প্রায় সাত মাস ধরে তিনি কারাবন্দি ছিলেন বলে জানা গেছে।

পটুয়াখালী কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রাতেই আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মরদেহ দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিজ গ্রামে নেওয়া হবে। তার ছোট ভাই শামীম খান জানান, শনিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au