বিশ্ব

আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধে আগ্রহী আফগানিস্তান

  • 4:51 am - February 28, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান চায় আফগানিস্তান। তবে পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি অব্যাহত রাখলে তারও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছি এবং এখনো আলোচনার মাধ্যমে বর্তমান লড়াইয়ের সমাধান করতে চাই।” তবে তার অভিযোগ, পাকিস্তান কখনোই আলোচনায় আন্তরিক আগ্রহ দেখায়নি।

মুজাহিদ দাবি করেন, সাম্প্রতিক সময়ে আফগান বাহিনী পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তার ভাষায়, “এটি একটি স্পষ্ট বার্তা—আমাদের সক্ষমতা তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে।” তিনি আরও জানান, আফগান আকাশসীমায় এখনো পাকিস্তানের গোয়েন্দা বিমান উড়ছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।

তিনি অভিযোগ করেন, পাকিস্তানের সেনাবাহিনীর একটি অংশ এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ী। তার মতে, সীমান্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলার পেছনে ওই অংশের ভূমিকা রয়েছে।

দীর্ঘদিন ধরে পাকিস্তান অভিযোগ করে আসছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের সশস্ত্র গোষ্ঠীকে আফগান তালেবান সরকার মদদ দিচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে গত রোববার আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালায় পাকিস্তান। এর জবাবে বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে জানায় আফগান পক্ষ।

সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে পাকিস্তান। ছবিঃ সংগৃহীত

টিটিপিকে ঘিরে পাকিস্তানের অভিযোগ প্রসঙ্গে মুজাহিদ বলেন, “টিটিপি একটি অজুহাত মাত্র। এই অজুহাত ব্যবহার করে পাকিস্তান পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যেকোনো ‘শয়তানি’ পদক্ষেপ নিলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক নিয়েও কথা বলেন তালেবান সরকারের এই মুখপাত্র। তিনি জানান, ভারতের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে, তবে সেই সম্পর্ক কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না।

বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লেও আফগানিস্তান আলোচনার পথ খোলা রাখছে বলে ইঙ্গিত দিয়েছেন জাবিহুল্লাহ মুজাহিদ।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au