বাংলাদেশ

কলকাতায় মারা গেলেন সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম

বাংলাদেশে এনে দাফন করতে চায় তার পরিবার

  • 2:48 pm - February 28, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম , ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ ফেব্রুয়ারি- টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন এই আওয়ামী লীগ নেতা।

পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায়, কলকাতা বিমানবন্দরের কাছে দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে এক সপ্তাহের বেশি সময় ভর্তি ছিলেন জোয়াহেরুল ইসলাম। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তিন দিন লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের ভাষ্য, মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। এলাকায় গুঞ্জন ছিল, তিনি কলকাতায় অবস্থান করছেন। তবে বাংলাদেশ কিংবা কলকাতায় তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিক্যাল ভিসায় কলকাতায় ছিলেন। অসুস্থতার খবর পেয়ে বিদেশ থেকে দেশে ফেরেন তার মেয়ে এবং সেখানেই বাবার শেষ সময়টিতে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ ঘোষণার পর দলটির অনেক নেতাকর্মী পশ্চিমবঙ্গের কলকাতায় আশ্রয় নেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, জোয়াহেরুল ইসলামও সে সময় ভারতে যান।

পরিবারের ঘনিষ্ঠদের দাবি, প্রয়াত এই সাবেক সংসদ সদস্যের মরদেহ বাংলাদেশে এনে দাফন করতে চান স্বজনরা। এ লক্ষ্যে দুই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বাংলাদেশ সরকারের সম্মতি মিললে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাস থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র পাওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au