সর্বশেষ

আরও এক সুযোগ হাতছাড়া হলো দীপিকার

  • 10:29 pm - February 28, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ওই সময় অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করা হয়নি তাঁর। গোল্ডেন গ্লোবস ও এমি পুরস্কারজয়ী এ সিরিজের চতুর্থ সিজন তৈরি হচ্ছে। তাতেও দীপিকার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে এবারও সুযোগটি হাতছাড়া হলো অভিনেত্রীর। ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, দ্য হোয়াইট লোটাসে দীপিকার অভিনয়ের গুঞ্জন থাকলেও এতে থাকছেন না তিনি।

জানা গেছে, দ্য হোয়াইট লোটাসের কাস্টিং প্রক্রিয়ার বাধ্যতামূলক অংশ হলো অডিশন। যেকোনো অভিনয়শিল্পীকে নেওয়ার আগে নির্মাতারা তাঁর অডিশন নেন। দীপিকাকেও অডিশন দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাতে রাজি হননি অভিনেত্রী। দীপিকা অডিশন দিতে আগ্রহী না হওয়ায় দ্য হোয়াইট লোটাসে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়েছে তাঁর। জানা গেছে, আগামী এপ্রিলে সিরিজটির চতুর্থ সিজনের শুটিং শুরু হবে, মুক্তি পাবে ২০২৭ সালে।
ব্ল্যাক কমেডি অ্যান্থলজি সিরিজ দ্য হোয়াইট লোটাস প্রথম প্রচারিত হয় ২০২১ সালে। এরপর ২০২২ ও ২০২৫ সালে এসেছে আরও দুটি সিজন। দ্য হোয়াইট লোটাস নামক একটি বিলাসবহুল রিসোর্টে কাটানো এক সপ্তাহের অতিথি ও কর্মীদের নিয়ে এর গল্প। প্রতিটি সিজনে থাকে ভিন্ন গল্প ও অভিনয়শিল্পী। এই শো দিয়ে হলিউডে দীপিকার প্রত্যাবর্তন হতে পারত। ২০১৭ সালে ভিন ডিজেলের বিপরীতে ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমা দিয়ে হলিউডে অভিষেক হয় দীপিকার। পরে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমায়ও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে শিডিউল জটিলতায় সে কাজটিও করা হয়নি।
শুধু দ্য হোয়াইট লোটাস নয়, সাম্প্রতিক সময়ে একাধিক সিনেমা হাতছাড়া হয়েছে দীপিকার। সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর বদলে নেওয়া হয়েছে তৃপ্তি দিমরিকে। এ ছাড়া শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতার সঙ্গে মতানৈক্যের কারণে নাগ অশ্বিনের আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকেও বাদ দেওয়া হয়েছে দীপিকাকে। এ সিনেমায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সাই পল্লবী।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au