বিশ্ব

দুবাইয়ে বিস্ফোরণ, আকাশসীমা বন্ধ ও নিরাপত্তা সতর্কতা জারি

  • 9:12 pm - February 28, 2026
  • পঠিত হয়েছে:২৩৪ বার
বাহরাইনের জাফায়ার এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের পর শনিবার দুবাইতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা প্রতিহিংসার জন্য হামলা শুরু করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। হামলার আওতায় আবুধাবি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন এবং সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রয়টার্স ও আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাহরাইনের জাফায়ার এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি এখনও নিশ্চিত করা যায়নি।

আল জাজিরা জানিয়েছে, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন চালু করা হয়েছে। কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। বার্তা সংস্থা এএফপিও জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে।

মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে একযোগে বিস্ফোরণের ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর কাতার ও বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আল জাজিরার খবর অনুযায়ী, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে নাগরিকদের জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।

বাহরাইনে মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, “আপনার আবাসস্থল বা অন্য কোনো নিরাপদ ভবনের মধ্যে একটি সুরক্ষিত স্থান খুঁজে নিন। খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখুন।” কাতারেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।

নিরাপত্তা সতর্কতায় আরও বলা হয়েছে, প্রদর্শনী বা বিক্ষোভ এড়িয়ে চলুন, নিজের পরিচয় গোপন রাখুন এবং চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন। স্থানীয় গণমাধ্যমের খবরের দিকে নজর রাখুন যাতে নতুন তথ্য অনুযায়ী নিজের পরিকল্পনা পরিবর্তন করতে পারেন। আপনার ফোনে চার্জ রাখুন এবং পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন, যাতে তারা আপনার অবস্থার খবর জানতে পারে।

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au