বাংলাদেশ

চাঁদা না পেয়ে সাবেক এমপির বাড়িতে গুলি

  • 1:31 am - March 01, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত

মেলবোর্ন১ মার্চ- চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি মুজিবুর রহমান–এর বাসভবন লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে মুখোশধারী কয়েকজন ব্যক্তি এ হামলা চালায়।

মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি একাধিকবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

অভিযোগ রয়েছে, এর আগে বিদেশি মোবাইল নম্বর থেকে ফোন করে তার কাছে কোটি টাকা চাঁদা দাবি করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা, দাবি পূরণ না হওয়ায় ভয় দেখাতে এই হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় পুলিশের সন্দেহ বিদেশে অবস্থানকারী সাজ্জাদ আলী ও তার অনুসারীদের দিকে।

মুজিবুর রহমান বলেন, গত জানুয়ারিতে গুলির ঘটনার পর থেকেই পরিবার নিয়ে আতঙ্কে আছেন। তিনি জানান, ব্যবসা গুটিয়ে ব্যাংক ঋণ পরিশোধ করে দেশ ছাড়ার কথা ভাবছেন। তার ভাষায়, পরিবারের নারী ও শিশুরা মানসিক চাপে রয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, সাবেক এমপির বাড়ির পেছন দিক থেকে গুলি ছোড়া হয়। সামনের অংশে পুলিশ সদস্যরা দায়িত্বে ছিলেন। গুলি ছুড়ে কয়েক সেকেন্ডের মধ্যে হামলাকারীরা সরে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে গত ২ জানুয়ারি সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাসে করে ৭ থেকে ৮ জন ব্যক্তি এসে বাড়ির গেট ও পেছনের অংশ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সে সময় হামলাকারীদের সবার মুখ ঢাকা ছিল।

দুই দফা গুলির ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au