বিশ্ব

ধর্ষণের পর স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে হত্যা

  • 3:52 am - March 01, 2026
  • পঠিত হয়েছে:২৩৯ বার
ধর্ষণের পর স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে হত্যা, ছবি : সংগৃহীত

মেলবোর্ন০১ মার্চ- গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামসুন্নাহার রুমা নামের এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। উদ্ধারকালে শিক্ষিকার হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো ছিল।

শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টার এর মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি একমাত্র ছেলেকে নিয়ে বাবার মালিকানাধীন বাসায় বসবাস করছিলেন। পড়াশোনার কারণে ছেলে ঢাকায় থাকায় তিনি একাই ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বাড়িতে আগে কয়েকবার চুরির ঘটনাও ঘটেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, হত্যাকারীরা হয়তো শিক্ষিকার পরিচিত হতে পারে। তারা রাতের সময়ে বাড়িতে প্রবেশ করে সুযোগ বুঝে ধর্ষণের পর হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাড়ির ডিপ ফ্রিজের উপর দুটি কনডম পাওয়া গেছে, যা হত্যাকারীরা ঘটনা আড়াল করতে রেখে যেতে পারে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, হত্যার মোটিভ নিয়ে পুলিশের ক্রাইমসিন বিভাগ কাজ করছে। এখন পর্যন্ত হত্যার প্রকৃত কারণ স্পষ্ট নয়, তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au