খেলা

ফুটবলে আসছে নতুন নিয়ম

  • 6:27 am - March 01, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ০১ মার্চ-ফুটবলে নতুন কয়েকটি নিয়ম অনুমোদন করেছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। ওয়েলসের হেনসোল ক্যাসলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাবগুলো অনুমোদন করা হয়েছে। এই পরিবর্তনগুলো ১ জুন থেকে কার্যকর হবে এবং ২০২৬-২৭ মৌসুমে প্রয়োগ করা হবে। অর্থাৎ আসন্ন বিশ্বকাপে এসব নিয়মের ব্যবহার দেখা যাবে।

ম্যাচের গতি কমে যাওয়া এবং সময় নষ্ট হওয়া রোধ করতেই এমন নতুন কিছু ব্যবস্থা চালু করা হবে। যার মধ্যে রয়েছে গোল-কিক, থ্রো-ইন এবং সাবস্টিটিউশনের জন্য নতুন কাউন্টডাউন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভিডিও সহায়ক রেফারি (ভিএআর)-এর আওতায় কর্নার এবং দ্বিতীয় হলুদ কার্ড যুক্ত করা হবে।
নতুন নিয়মগুলো হলো-

খেলোয়াড় বদলি করতে সর্বোচ্চ ১০ সেকেন্ড পাবে দলগুলো। এই সময়ের মধ্যে না পারলে সেই খেলোয়াড়কে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে।

থ্রো-ইন এবং ডেড-বল গোলকিকের জন্য পাঁচ-সেকেন্ড কাউন্টডাউন শুরু করতে পারবেন যদি রেফারির মনে হয় খেলোয়াড়রা সময় নষ্ট করছে।

যেকোনো খেলোয়াড়ের চোটের কারণে যদি খেলায় বিরতি হয়, তাকে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে।
এই নিয়মগুলোর লক্ষ্য হলো ম্যাচের গতি বজায় রাখা এবং বিরতির জন্য অতিরিক্ত সময় কমানো, যা খেলোয়াড়দের কল্যাণ, দর্শক এবং সম্প্রচার সংস্থার সময়সূচির জন্য গুরুত্বপূর্ণ।

এই শাখার আরও খবর

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে আবারও এফআইআর

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ওপর কথিত…

‘পরিস্থিতি খুব একটা ভালো নয়’, বাংলাদেশে এসেই ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক

বাংলাদেশে প্রথমবার বেড়াতে এসে বিপাকে পড়েছেন জার্মান পর্যটক কিরিল লেন্ডার উইবার। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তার…

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au