বিশ্ব

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

তেহরানে সমন্বিত হামলার পর সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘোষণা, মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

  • 1:04 pm - March 01, 2026
  • পঠিত হয়েছে:২৭১ বার
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত।

মেলবোর্ন, ১ মার্চ: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তেহরান জানিয়েছে, শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত আঘাতের পর দেশটির সবচেয়ে ক্ষমতাধর এই নেতার মৃত্যু হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প  দাবি করেন, সমন্বিত মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানে খামেনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে তিনি খামেনিকে “ইতিহাসের অন্যতম অশুভ ব্যক্তি” বলে উল্লেখ করেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “প্রি-এম্পটিভ” বা আগাম প্রতিরোধমূলক দিনের আলোতে পরিচালিত হামলায় ওই “স্বৈরশাসক” আঘাতপ্রাপ্ত হয়েছেন—এমন ইঙ্গিত পাওয়া গেছে। এ হামলায় এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় একযোগে হামলা চালায়। কয়েক মাসের যৌথ পরিকল্পনার পর এই অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, হামলায় ইরানের শাসনব্যবস্থার সাতজন জ্যেষ্ঠ নেতাও নিহত হয়েছেন এবং তাদের নাম প্রকাশ করা হয়েছে।

তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীতে সর্বোচ্চ নেতার কার্যালয় ও প্রেসিডেন্টের দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইসলামি প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, দুবাই ও বাহরাইনেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি ভিডিওতে দেখা গেছে, একটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ঘাঁটিতে আঘাত হানছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, “শনিবার সকালে জায়নিস্ট শাসনব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।”

৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি  ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যু ইরানের রাজনীতি ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au