বাংলাদেশ

হামলা পাল্টা হামলার ঘোষণা পাকিস্তান ও আফগানিস্তানের

  • 6:03 pm - March 01, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ০১ মার্চ- আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় শুক্রবার রাত থেকে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। পাকিস্তান দাবি করছে, হামলার শুরু থেকে শনিবার পর্যন্ত আফগানিস্তানের ৩৭টি স্থানে বিমান হামলায় ৩৩১ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। পাকিস্তান বলছে, অভিযান অব্যাহত থাকবে, যাতে দেশটির মাটি ও জনগণকে সীমান্ত থেকে আসা সন্ত্রাসের হাত থেকে রক্ষা করা যায়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা জানিয়েছেন, অভিযানের সময় ৫০০-এর বেশি আহত হয়েছে, ১০৪টি চেকপোস্ট ধ্বংস ও ২২টি দখল করা হয়েছে। এছাড়া ১৬৩টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

অপরদিকে আফগান সরকার জানিয়েছে, পাকিস্তানের হামলায় ১৩ বেসামরিক নিহত হয়েছেন। তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন, কান্দাহারের একটি অস্থায়ী শিবিরে তিন শ্রমিক নিহত ও সাতজন আহত হয়েছেন। এছাড়া কুনার প্রদেশের আসাদাবাদ শহরে গোলাবর্ষণে সাত বেসামরিক নিহত ও একজন আহত হয়েছেন। পাকতিকা প্রদেশে পাকিস্তানি মিলিশিয়াদের সাম্প্রতিক হামলায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মুশাররফ জাইদি বলেছেন, এটি যুদ্ধ নয়, পাকিস্তান তার প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, আফগান তালেবান ও ভারতের উচিত আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে তার ভালো বন্ধুত্ব রয়েছে এবং তারা ভালো কাজ করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার বলেছেন, আফগান তালেবানের হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকার সমর্থনযোগ্য।

তালেবান বাহিনীও পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছে। বর্ডার পুলিশের মুখপাত্র আবিদুল্লাহ ফারুকি জানিয়েছেন, তারা তোরখামে পাকিস্তানি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাকিস্তান ও আফগানিস্তানকে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস বলেন, “সংশ্লিষ্ট সব পক্ষ শত্রুতা বন্ধ করুন। আফগান ভূখণ্ড যেন অন্য কোনো দেশের বিরুদ্ধে হুমকি তৈরি না করে।”

এই শাখার আরও খবর

আলাস্কায় সামরিক রাডার স্থাপনার কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৮

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি সামরিক রাডার স্থাপনার কাছে চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে কেপ…

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ রাতে

মেলবোর্ন, ২১ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। আজ শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ানো হবে। নতুন…

মির্জা গালিব স্ট্রিটের হোটেলে এত মৃত্যু কেন, ফরেনসিক প্রতিবেদনে মিলল কারণ

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ গেস্টহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ফরেনসিক পরীক্ষায় আগুনের সূত্রপাত ও প্রাণহানির…

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, ফল নিয়ে ভাবছেন না শান্ত

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে দলের। তবে দ্বিতীয় টেস্টের…

রাষ্ট্রপতির শপথ আজ সন্ধ্যায়, প্রস্তুত বঙ্গভবনের দরবার হল

মেলবোর্ন, ২১ আগষ্ট: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে…

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে নিজের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au