বিশ্ব

যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরান রেভোল্যুশনারি গার্ডের

  • 6:03 pm - March 01, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার
যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরান রেভোল্যুশনারি গার্ডের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস। গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত এ হামলা পরিচালিত হয়েছে বলে রোববার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, অঞ্চলজুড়ে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ ১২টিরও বেশি দেশে এসব ঘাঁটি বিস্তৃত। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে এসব ঘাঁটিকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শুধু মার্কিন ঘাঁটিই নয়, ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে তেল নফ শহরে ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়া এলাকায় প্রতিরক্ষা বাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরে প্রতিরক্ষা বাহিনীর একটি বড় শিল্প কমপ্লেক্স। ইরানের দাবি, এসব স্থাপনায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে সংলাপ শুরু হয়। টানা পাঁচ দফা আলোচনা শেষে গত ২৭ ফেব্রুয়ারি জেনেভায় বৈঠক শেষ হয়। ওইদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, সংলাপের ফলাফল নিয়ে তিনি সন্তুষ্ট নন।

সংলাপ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই ইরানের রাজধানী তেহরানসহ সাতটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথবাহিনী। আকস্মিক এ হামলার পরপরই ইরানের পক্ষ থেকে পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ শুরু হয়। এতে করে দ্রুতই ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়ে।

অঞ্চলজুড়ে চলমান এ সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। আন্তর্জাতিক মহলে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ এতে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র : আল জাজিরা

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au