বিশ্ব

খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, শোক জানালেন পুতিন

  • 10:19 pm - March 01, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ মার্চ- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন ও ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যুর ঘটনায় তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন।

রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে পুতিন খামেনির মৃত্যুতে সমবেদনা জানান এবং এ ঘটনাকে “নৃশংস হত্যাকাণ্ড” হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ধরনের হামলা মানবিক নৈতিকতার মৌলিক আদর্শের পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনকে সরাসরি অমান্য করার শামিল।

পুতিনের বিবৃতিতে ইঙ্গিত করা হয়, একটি সার্বভৌম দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বকে লক্ষ্য করে এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও গভীর উদ্বেগের কারণ। তিনি এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি পরিস্থিতি আরও অবনতি না ঘটাতে সংযম প্রদর্শনের আহ্বান জানান।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডকে মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে মন্তব্য করেছেন। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান নেতাকে এভাবে হত্যা করা শুধু একটি ব্যক্তিকে লক্ষ্য করে হামলা নয়, বরং এটি মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন।

পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলার প্রতিশোধ নেওয়া ইসলামি প্রজাতন্ত্রের অধিকার এবং দায়িত্ব। তাঁর বক্তব্য অনুযায়ী, এই ঘটনাকে ইরান একটি ঐতিহাসিক অপরাধ হিসেবে বিবেচনা করছে এবং এর পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে জবাব দেওয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে হত্যা আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালা ও কূটনৈতিক রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী। এ ধরনের পদক্ষেপ শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং সমগ্র অঞ্চলের নিরাপত্তা কাঠামোর ওপরও আঘাত হেনেছে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে রাশিয়া এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে, অন্যদিকে ইরান প্রতিশোধের অঙ্গীকার করেছে। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: এএফপি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au