ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…
মেলবোর্ন, ২ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হয়েছে। নিহত সালেখ উদ্দিন, ওরফে আহমদ আলী, বয়স ৪৮। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা, বাঁশতলা গ্রামের মৃত সবর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে দেশে থাকা স্বজনরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। সংঘাতের জেরে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হয়েছেন বলে পরিবার জানতে পেরেছে।
সালেখ উদ্দিন দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাত–এ বসবাস করছিলেন। তিনি আজমান শহরে পানিবাহী গাড়ি চালাতেন। শনিবার সন্ধ্যায় নিয়মিত দায়িত্ব পালনকালে একটি ক্ষেপণাস্ত্র আজমান এলাকায় আঘাত হানে। এতে সালেখসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সালেখকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোক নেমে এসেছে। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ স্বজনদের রেখে গেছেন।
সালেখের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম জানান, শনিবার থেকেই তারা মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত হতে পারেননি। রোববার দুপুরে আমিরাতে থাকা সালেখের ভাইয়েরা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহ দেখার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান বলেন, খবর পেয়ে তিনি দুপুরে সালেখের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং পরিবারটি গভীর শোকে আছে বলে তিনি জানান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au