বিশ্ব

পাকিস্তানের নূর খান এয়ারবেস-সহ বিভিন্ন স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

  • 4:47 pm - March 02, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার
পাকিস্তানের নূর খান এয়ারবেস, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ০২ মার্চ-পাকিস্তানে আফগানিস্তানের তালিবান-নেতৃত্বাধীন প্রতিরক্ষা মন্ত্রকের ড্রোন হামলায় রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার ভোররাতে ডুরান্ড লাইন সীমান্ত অতিক্রম করে পরিচালিত এই হামলার দায় স্বীকার করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের বিমান বাহিনী ‘সুনির্দিষ্ট এবং সমন্বিত’ হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুতে ছিল বালোচিস্তানের ১২তম ডিভিশনের সদর দপ্তর, খাইবার পাখতুনখোয়ার মহম্মদ এজেন্সির খোইজো ক্যাম্প এবং নূর খান এয়ারবেসসহ অন্যান্য সামরিক স্থাপনা। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ফলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ইসলামাবাদ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

তালিবান সরকার পাকিস্তানকে সতর্ক করেছেন, “যদি পাকিস্তান আবারও আমাদের আকাশসীমা লঙ্ঘন করে বা আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তবে ইসলামাবাদকে আরও ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে।”

বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিম এশিয়ায় ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মাঝেই এই ড্রোন হামলা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য জটিল পরিস্থিতি সৃষ্টি করবে।

এই শাখার আরও খবর

চার বছর পর সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন হ্যারি, তবে উইলিয়ামের সঙ্গে দূরত্ব এখনো অটুট

মেলবোর্ন, ২০ জুন- দীর্ঘ চার বছর পর স্ত্রী মেগান মার্কেল ও দুই সন্তান প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেটকে নিয়ে নিজ দেশ যুক্তরাজ্যে ফিরতে যাচ্ছেন প্রিন্স…

যে কারণে বিশ্বকাপ ইতিহাসের অংশ হচ্ছে জাপান-তিউনিসিয়া ম্যাচ

মেলবোর্ন, ২০ জুন- প্রায় এক শতাব্দীর গৌরবময় যাত্রায় আরেকটি ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ফিফা বিশ্বকাপ। ১৯৩০ সালে উরুগুয়েতে যাত্রা শুরু করা বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ…

অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ থেকে অর্থ পাচার এবং বিদেশে সম্পদ সঞ্চয়ের বিষয়টি আবারও আলোচনায় এসেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সর্বশেষ প্রতিবেদনের পর।…

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

মেলবোর্ন, ২০ জুন- ইরানের সঙ্গে চলমান সংঘাতের ব্যয় বহন এবং সামরিক ও বেসামরিক বিভিন্ন জরুরি খাতের কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত ৮০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে…

বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত

মেলবোর্ন, ২০ জুন- চীন তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে…

আমিরাতে ৯ জুলাই পর্যন্ত জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

মেলবোর্ন, ২০ জুন- মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিরতায় ফ্লাইট বাতিল হয়ে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au