খেলা

বিশ্বকাপে ‘খারাপ’ খেলায় পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা

  • 7:28 pm - March 02, 2026
  • পঠিত হয়েছে:২২৫ বার
পাকিস্তান ক্রিকেট দল৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২ মার্চ- পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিদ্ধান্ত নিলেন দলের টিম ম্যানেজমেন্টের অনুরোধে, যারা দলের খেলায় সন্তুষ্ট নন।

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে মাত্র তিনটি ম্যাচে জয় পায়, যা ছিল আইসিসির সহযোগী দেশের বিপক্ষে। সেমিফাইনাল বা সুপার এইটে পৌঁছানোর সুযোগ থাকলেও দল এই পর্যায়ে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচে তারা ৬১ রানে হারের পর পারফরম্যান্স তীব্র সমালোচনার মুখে পড়ে। পাকিস্তানের ক্রিকেটাররা এর আগের আসরগুলোতেও জয়ের ধারাবাহিকতা রাখতে পারেনি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে এশিয়া কাপসহ কোনো বড় শিরোপা জেতা সম্ভব হয়নি।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দলের বিপক্ষে হারের পরই এই আর্থিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। টিম ম্যানেজমেন্ট পরিস্কার জানিয়ে দিয়েছে, এখন থেকে পারফরম্যান্স অনুযায়ী সুবিধা ও শাস্তি দেওয়া হবে। ভালো খেললে পুরস্কার, আর খারাপ খেললে জরিমানা।

তবে সব ক্রিকেটারকে জরিমানা করা হয়নি। সাহিবজাদা ফারহান, ফখর জামান ও উসমান তারিককে এই শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফারহান এই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ৬ ইনিংসে ৩৮৩ রান করে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ড তৈরি করেছেন, যা আগে বিরাট কোহলির দখলে ছিল। ফখর জামান মাত্র দুই ম্যাচ খেলেই ১৮৭ স্ট্রাইকেরেটে ১০৯ রান করেছেন। উসমান তারিক পাঁচ ম্যাচে ১৪.১০ গড়ে ১০ উইকেট নিয়েছেন।

বাকি ক্রিকেটারদের পারফরম্যান্সকে ম্যানেজমেন্ট ‘যাচ্ছেতাই’ হিসেবে দেখেছে। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শাদাব খান, ৬ ইনিংসে ১১৮ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, মোট ৮ উইকেট।

পিসিবির এই সিদ্ধান্ত ক্রিকেটারদের মধ্যে সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। বোর্ড জানিয়েছে, ভবিষ্যতে ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলে আর্থিক শাস্তি থেকে বাঁচা সম্ভব হবে না, এবং ভালো পারফরম্যান্সের জন্য অবশ্যই পুরস্কারের ব্যবস্থা থাকবে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au